Saturday, April 4, 2026

ট্রেক করে সান্দাকফু পৌঁছে জন্মদিন পালন কলকাতার ৪ বছরের সৌজন্যের

Date:

Share post:

একরত্তি শিশু ট্রেক করে পৌঁছল পশ্চিমবঙ্গের সর্বোচ্চ এলাকা সান্দাকফুতে(sandakphu)! অবিশ্বাস্য হলেও ঘটনাটা সত্যি। মাত্র ৪ বছর বয়স বিস্ময় বালক সৌজন্য কুমারের(Saujanno Kumar)। ওর বাবা পর্বতারোহী। মা অ্যাডভেঞ্চার(adventure) প্রিয়। দুজনের হাত ধরে সৌজন্য গত ২৭শে মার্চ মানেভঞ্জন থেকে হাঁটা শুরু করেছিল। তুমলিং, কালাপোখরিতে রাত কাটিয়ে ১ মার্চ ২০২১ এ পৌঁছয় সান্দাকফু।

রাস্তাটা সহজ ছিল না। ৩ দিন ধরে প্রবল কুয়াশা। কনকনে ঠাণ্ডা। দুরুহ চড়াই-উৎরাই সৌজন্যকে থামাতে পারেনি। তাই ১ মার্চ সান্দাকফু থেকে আরও ১.৫ কিমি দূরে আল-এ সৌজন্য পালন করে তার চতুর্থ জন্মদিন। শীতল বাতাস ও সঙ্গে মাইনাস ডিগ্রি তাপমাত্রার মধ্যে সে কেক কেটে সবাইকে ঊষ্ণ করে দিয়েছে।

আরও পড়ুন:‘দলের জন্য খেলতে পারার থেকে আনন্দের কিছু হয় না’ ম‍্যাচের সেরা হয়ে বললেন পন্থ, সিরিজ সেরা হয়ে খুশি অশ্বিন

পরদিন অবশ্য প্রকৃতি ঢেলে উপহার দিয়েছে সৌজন্যকে। ওরা দেখতে পেয়েছে মাউন্ট এভারেস্ট, মাউন্ট লোৎসে, মাউন্ট মাকালু, চ্যাংব্যাং, থ্রি সিস্টার্স সহ আরো অসংখ্য বিখ্যাত সব পর্বতশৃঙ্গ। সঙ্গে জাদুকরী মাউন্ট কাঞ্চনজঙ্ঘা। তাই সকলে খুশি। এবার নামার পালা। এভারেস্ট কাঞ্চনজঙ্ঘাকে বিদায় জানিয়ে বিপদসঙ্কুল পথে নেমেছে শ্রীখোলায়। সেখান থেকে শিলিগুড়ি। তার পরে ফিরে গিয়েছে কলকাতায় নিজের বাড়িতে।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...