Tuesday, June 23, 2026

অভিষেকের ৫০ বছরে বিশেষ সম্মান গাভাসকরকে

Date:

Share post:

অভিষেকের ৫০ বছর। ১৯৭১ সালের ৬ মার্চ ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে আন্তর্জাতিক টেস্ট ক্রিকেটে অভিষেক ঘটিয়েছিলেন সুনীল মনোহর গাভাসকর ( sunil gavaskar)। পঞ্চাশ বছর আগে আজকে দিনের আন্তর্জাতিক টেস্ট ক্রিকেট দুনিয়ায় আবির্ভাব ঘটে গাভাসকরের। এদিন তাঁকে বিশেষ সম্মান দিল বিসিসিআই( bcci)। টুইটারে গাভাসকরকে সম্মান জানিয়ে বার্তা সচিন তেন্ডুলকারের( sachin tendulkar)।

এদিন টুইটারে সচিন লেখেন,” আজ থেকে ৫০ বছর আগে ক্রিকেট দুনিয়ায় আবির্ভাব ঘটিয়েই ঝড় তুলেছিলেন গাভাস্কর। ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে প্রথম সিরিজেই ৭৭৪ রান করে সবাইকে চমকে দেন তিনি। সেই জন্য ওয়েস্ট ইন্ডিজের বিরুদ্ধে সেই সিরিজ জয়ের সঙ্গে ইংল্যান্ডে গিয়েও জিতেছিল ভারত। ওই দুটো সিরিজ জয় ভারতীয় ক্রিকেটে নবজাগরণ ঘটায়। ওঁর প্রতিটা ইনিংস শিক্ষণীয়। ছোটবেলা থেকেই ওঁকে আদর্শ করে ক্রিকেট শুরু করেছিলাম। এখনও ওঁর প্রতি সেই সম্মান, ক্রিকেটের প্রতি সেই একই খিদে বজায় রয়েছে।”

এদিন নরেন্দ্র মোদি স্টেডিয়ামে গাভাসকরকে বিশেষ সম্মান দেয় বিসিসিআই। বিসিসিআই সেক্রেটারি জয় শাহ বিশেষ সম্মান তুলে দেন সুনীল গাভাসকরের হাতে।

আরও পড়ুন:ব‍্যাট হাতে ঝড় সহবাগের, বীরু, সচিন জুটি হারাল বাংলাদেশকে

Advt

Related articles

শ্যামাপ্রসাদের প্রয়াণ দিবসে জোড়়া কর্মসূচি, পূর্বতন ২ সরকারকে নিশানা মুখ্যমন্ত্রীর

মঙ্গলবার  সকালে শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের  প্রয়ান দিবস উপলক্ষ্যে জোড়়া কর্মসূচিতে অংশ নিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari )। প্রথমে ক্যাওড়াতলা...

৩ মাস ধরে নিখোঁজ, দুর্গাপুরের পড়ুয়া তরুণীর খোঁজ মিলল বিধাননগরে

তিন মাসেরও বেশি সময় ধরে নিখোঁজ, এদিকে মেয়ের খোঁজ পেতে তাঁর ছবি দেওয়া প্ল্যাকার্ড ঝুলিয়ে রাস্তায় ঘুরছিলেন অসুস্থ...

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী

প্রয়াত বাংলা সাহিত্য ও ব্যাকরণের পথিকৃৎ লেখক কালীপদ চৌধুরী(Kalipada Chowdhury )। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৯৪। পরিবার সূত্রে খবর,...

বাজেটে অর্থ বরাদ্দ রাজ্যের, দেশের মধ্যে বড় তকমা পাবে JU?

সোমবার বিধানসভায় ঘোষণা হয়েছে রাজ্য বাজেট। শিক্ষার ক্ষেত্রে এসেছে বড়সড় বরাদ্দ করেছেন অর্থমন্ত্রী স্বপন দাশগুপ্ত।  আগামী ৫ বছরে...