Friday, April 3, 2026

সিরিজ জয় ভারতের, পাঁচটি করে উইকেট অক্ষর প‍্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনের

Date:

Share post:

সিরিজ জয় ভারতের। চতুর্থ টেস্টে ( 4th test) দুরন্ত জয় পেল টিম ইন্ডিয়া( india) । শনিবার নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium ) ইংল‍্যান্ডের( englnad) বিরুদ্ধে ইনিংস এবং ২৫ রানে জিতল বিরাট কোহলির ( virat kohli) দল। এই জয়ের সুবাদে বিশ্ব টেস্ট চ‍্যাম্পিয়নশিপের( world test championship ) ফাইনালে পৌঁছে গেল টিম ইন্ডিয়া। ফাইনালে ভারতের মুখোমুখি নিউজিল্যান্ড।

শনিবার চতুর্থ টেস্টে তৃতীয় দিনে ৩৬৫ রানে শেষ করে ভারত। ভারতের হয়ে দুরন্ত ইনিংস খেলেন ওয়াশিংটন সুন্দর। ৯৬ রান করেন তিনি। ৪৩ রান করেন অক্ষর প‍্যাটেল। ইংল‍্যান্ডের প্রথম ইনিংসের ২০৫ রানের লক্ষ‍্য মাত্রায় ৩৬৫ রানে শেষ হয় ভারতের ইনিংস। ইংল‍্যান্ডের থেকে ১৬০ রানে এগিয়ে থাকে বিরাট বাহিনী।

জবাবে ব‍্যাট করতে নেমে ১৩৫ রানে গুটিয়ে যায় ইংল‍্যান্ড। অক্ষর প‍্যাটেল, রবীচন্দ্রন অশ্বিনের বোলিং এর কাছে কার্যত মাথা নত করে ইংরেজ ব‍্যাটিংলাইন। দু জনেই পাঁচটি করে উইকেট নেন। ইংল‍্যান্ডের হয়ে অর্ধশত রান করেন ড‍্যানিয়েল লরেন্স। ৩০ রান করেন রুট। এই জয়ের ফলে মাত্র তিনদিনেই জয় পেয়ে যায় ভারতীয় দল। এর ফলে সিরিজ জয় ভারতের। ম‍্যাচের সেরা হন ঋষভ পন্থ। সিরিজ সেরা রবীচন্দ্রন অশ্বিন। সিরিজের ফলাফল ৩-১।

আরও পড়ুন: অভিষেকের ৫০ বছরে বিশেষ সম্মান গাভাসকরকে

Advt

Related articles

কেন্দ্রীয় এজেন্সি আসার আগেই মোথাবাড়ির ঘটনায় গ্রেফতার মিম নেতা, সিআইডিকে কৃতিত্ব মমতার

এনআইএ (NIA) আসার আগে কালিয়াচকের অশান্তির ঘটনায় মূলচক্রীকে গ্রেফতার করল রাজ্যের সিআইডি (CID)। হরিরামপুরের সভামঞ্চ থেকে এই কথা...

ফৌজদারি মামলায় অভিযুক্তদের নিরাপত্তা প্রত্যাহারের নির্দেশ, দুপুরের মধ্যেই রিপোর্ট তলব কমিশনের!

সামনেই বিধানসভা নির্বাচন (WB Assembly Election), ভোটমুখী বঙ্গে একের পর এক পরিবর্তন করে চলেছে নির্বাচন কমিশন (ECI)। এবার...

কালিয়াচকের ঘটনায় উস্কানির অভিযোগে গ্রেফতার মিম নেতা – আইনজীবী মোফাক্কেরুল !

রাজ্য বিধানসভা ভোটের (West Bengal Assembly Election 2026) আবহে মালদহের কালিয়াচকে বিক্ষোভের (Maldah Kaliachak Incident) ঘটনায় উস্কানির অভিযোগে...

ভোট প্রচারে আজ দক্ষিণ দিনাজপুরে মমতা, জনসভা করবেন রায়গঞ্জ-মালদহতেও

নির্বাচনী প্রচারে (Election Campaign) আজ দক্ষিণ দিনাজপুরের হরিরামপুরে সভা করবেন বাংলার মুখ্যমন্ত্রী। এদিন রায়গঞ্জ এবং মালদহতেও দুটি জনসভা...