Saturday, April 4, 2026

জ্বালানির মূল্যবৃদ্ধি : মমতার ‘সিলিন্ডার মিছিল’ শিলিগুড়িতে

Date:

Share post:

আন্তর্জাতিক নারী দিবসের প্রাক্কালে শিলিগুড়িতে ‘সিলিন্ডার মিছিল’ করবেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মূলত জ্বালানি বৃদ্ধির প্রতিবাদে রবিবার এই মিছিল। পেট্রোল-ডিজেলের সঙ্গে সঙ্গে পাল্লা দিয়ে বাড়ছে রান্নার গ্যাসের দামও। দাম বাড়ার ফলে কার্যত নাভিশ্বাস উঠছে মধ্য-নিম্নবিত্তের। দার্জিলিং মোড় থেকে হিলকার্ট রোড ধরে হাসমিচক (ভেনাস মোড়) পর্যন্ত মিছিল করবেন মমতা। মিছিলে প্রতীকী গ্যাস সিলিন্ডার বহন করবেন রাজ্যের মুখ্যমন্ত্রী।

কলকাতা থেকে শনিবার বিকেলে বাগডোগরায় নামেন মুখ্যমন্ত্রী। তাঁকে স্বাগত জানাতে বিমানবন্দরে হাজির ছিলেন তৃণমূলের মহিলা শাখার রাজ্য সভানেত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। বিমানবন্দরে নেমে মুখ্যমন্ত্রী বলেন, ‘এখন মানুষের সবচেয়ে বড় ইস্যু দ্রব্যমূল্য বৃদ্ধি। তার প্রতিবাদে‌ই কাল বেলা একটায় দার্জিলিং মোড়ে জমায়েত হচ্ছে। সেখান থেকে দু’টোয় মিছিল শুরু হবে, মিছিলে হাঁটব। গ্যাসের অস্বাভাবিক দাম বৃদ্ধির প্রতিবাদ জানিয়ে আমরা সিলিন্ডার নিয়ে মিছিল করব। মাত্র ক’মাসে গ্যাসের দাম বেড়ে প্রায় ৮৫০ টাকা হয়েছে। ভাবতে পারেন, চাল বিনা পয়সায়, আর রান্নার গ্যাসের দামে আগুন! এরই প্রতিবাদে আমি উত্তরবঙ্গ থেকে প্রচার শুরু করছি।’

আরও পড়ুন : মোদির মেগা শো: ভোরের আলো ফুটতেই ব্রিগেড-মুখী গেরুয়া জনতা

জেলা তৃণমূল সভাপতি রঞ্জন সরকার বলেন, দার্জিলিং মোড়ে সবাই জমায়েত করবেন। মু্খ্যমন্ত্রী মাল্লাগুড়ির মৈনাক অতিথি নিবাসের সামনের মঞ্চে থাকবেন। পদযাত্রা শেষ হবে হাসমিচকে। তারপর সেখানে সভায় বক্তব্য রাখবেন মমতা।

রাজ্যের পর্যটনমন্ত্রী গৌতম দেব বলেন, শিলিগুড়িতে মমতার এই পদযাত্রা শুধু শিলিগুড়ি বা উত্তরবঙ্গ নয়, গোটা দেশের কাছে নারীশক্তির বিকাশ ও স্বনির্ভরতার বিশেষ বার্তা পৌঁছে দেবে। কেননা মমতা বন্দ্যোপাধ্যায় আক্ষরিক অর্থেই নারীশক্তির বিকাশ তথা উন্নয়নের আদর্শ রোল মডেল।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...