Tuesday, June 23, 2026

‘বিরাটের দল সব দিক দিয়েই ভাল খেলছে’, বলছেন জো রুট

Date:

Share post:

শনিবারই নরেন্দ্র মোদি স্টেডিয়ামে( narendra modi stadium) ৩-১ ফলাফলে টেস্ট সিরিজে জয় পায় ভারত( india)। প্রথম টেস্টে হারেরে পর পরপর তিনটি টেস্টে জয় পায় বিরাট কোহলির( virat kohli) দল। এই হারের পর বিধ্বস্ত ইংল‍্যান্ড অধিনায়ক ( england captain ) জো রুট( joe root)। স্বীকার করে নিলেন, ভারত সব দিক দিয়েই ভাল খেলছে ইংল‍্যান্ডের থেকে।

সাংবাদিক বৈঠকে এসে রুট বলেন, “ভারত দক্ষতার দিক দিয়ে আমাদের চেয়ে এগিয়ে ছিল। এই পিচে কী ভাবে ব্যাট করতে হয়, কী ভাবে বল করতে হয়, সেটা বুঝিয়ে দিয়েছে। এমনটা বলা খুবই বোকামির হবে যে, এই সব পিচে ব্যাট করা একেবারে অসম্ভব ছিল। আমরা সেটা বলছি না। এই সব পিচে কী রকম খেলা উচিত, সেটা ভারত খুব তাড়াতাড়ি ধরে ফেলেছিল। কয়েকটা ক্ষেত্রে আমরা হয়তো পিচের চরিত্র ঠিকমতো আন্দাজ করতে পারিনি।”

চতুর্থ টেস্টে দুরন্ত ব‍্যাটিং করে ম‍্যাচের সেরা হয়েছেন ঋষভ পন্থ। ঋষভের মতো ব্যাটসম্যানকে আটকে রাখা খুব কঠিন। সাংবাদিক সম্মেলনে এসে ঋষভ নিয়ে রুট বলেন,” ওর বিরুদ্ধে বল করা বেশ কঠিন। ওর হাতে এত শট যে আটকে রাখা সমস্যার।”

আরও পড়ুন:মোহন ভাগবতের ‘পাসপোর্ট’ নিয়ে আজ ব্রিগেড মঞ্চের নেতৃত্বে মিঠুন, সঙ্গে দেব-ঋতুও!

Advt

Related articles

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...

আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না, ওই ‘চ্যাপ্টারই ক্লোজ’! কাকে তীব্র নিশানা শুভেন্দুর

”আর কোনও দিন ক্ষমতায় ফিরতে পারবেন না। ওই 'চ্যাপ্টারই ক্লোজ' হয়ে গিয়েছে”। মঙ্গলবার বাজেট অধিবেশনের (Budget Session) শুরুতে...

মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে বিচার চাইলেন তামান্নার মা-মীণাক্ষিরা, দোষীদের দ্রুত শাস্তির আশ্বাস শুভেন্দুর

নদিয়ার কালীগঞ্জে বোমায় নিহত তামান্না শেখের মৃত্যুর এক বছর পূর্তির দিনে মুখ্যমন্ত্রীর ডাকে কলকাতায় গেলেন তার মা সাবিনা...

লখনউয়ের আগুনে বিয়ের স্বপ্ন পুড়ে ছাই অনামিকা ও হবু স্বামীর

আগামী নভেম্বরেই চারহাত এক হওয়ার কথা ছিল তাঁদের। দুই পরিবারের সম্মতিতে বিয়ের প্রস্তুতিও শুরু হয়ে গিয়েছিল। কিন্তু লখনউয়ের...