Friday, April 10, 2026

বৃত্ত সম্পূর্ণ! বিজেপিতে যোগদান “মহাগুরু” মিঠুনের

Date:

Share post:

বৃত্ত সম্পূর্ণ হলো। বাম-তৃণমূল হয়ে এবার বিজেপির হাত ধরলেন টলি-বলির সুপারস্টার “মহাগুরু” মিঠুন চক্রবর্তী। নরেন্দ্র মোদির ব্রিগেড সমাবেশেই বিজেপিতে যোগ দিলেন মিঠুন চক্রবর্তী। তবে, মোদির আসার আগেই বিজেপির রাজ্য সভাপতি দিলীপ ঘোষের হাত থেকে বিজেপির পতাকা তুলে নিলেন মিঠুন। ফলে বিজেপির মুখ্যমন্ত্রী পদপ্রার্থী কি মিঠুনই, এই জল্পনা আবারও জল হাওয়া পেল।

চোখে কালো চশমা, পরনে ধুতি পাঞ্জাবি। উত্তর কলকাতার বেলগাছিয়ার বাড়ি থেকে সোজা ব্রিগেড প্যারেড গ্রাউন্ডে মিঠুন চক্রবর্তী। রাস্তায় তাঁর কনভয় দেখে গেরুয়া সমর্থকদের উচ্ছ্বাস ছিল চোখে পড়ার মতো।

এর আগে আরএসএস প্রধান মোহন ভাগবতের সঙ্গে সরস্বতী পুজোর দিন দেখা করার পর থেকে যে জল্পনার শুরু হয়েছিল তা আজ ব্রিগেডের মাঠে যেন সেই বৃত্ত সম্পূর্ণ হল। ব্রিগেডে আসার জন্য শনিবারই কলকাতায় পা রেখেছিলেন মিঠুন। আর প্রধানমন্ত্রী আসার অনেক আগেই ব্রিগেডের মাঠে পৌঁছে যান তিনি। ব্রিগেডে যাওয়ার আগেই মিঠুন বলেছিলেন, ‘কুছ ভি হো সাকতা হ্যায়।’ বাস্তবে তা হয়েও গেল। ধুতি-পাঞ্জাবি আর শাল, একেবারে বাঙালি পোশাকে ব্রিগেডে হাজির হন মিঠুন।

Advt

Related articles

IPL: ওপেনিং জুটির ব্যর্থতা থেকে নিষ্ক্রিয় স্পিন বোলিং, কেকেআরের ব্যর্থতার বিশ্লেষণ

চার ম্যাচ পরেও জয়ের খাতা খুলতে ব্যর্থ কেকেআর(KKR)। ঘরের মাঠে তিন ম্যাচে জয়হীন। মরশুমের শুরুতেই ছন্দহীন শাহরুখ খানের...

হলফনামায় একাধিক ত্রুটি! বাতিল কৃষ্ণনগর উত্তরের তৃণমূল প্রার্থী অভিনবর মনোনয়ন, বদলে কে

নথিতে সমস্যা। বাতিল হল কৃষ্ণনগর উত্তরের (Krishnanagar North) তৃণমূল (TMC) প্রার্থী অভিনব ভট্টাচার্যের (Abhinav Bhattacharya) মনোনয়ন। সেই জায়গায়...

প্রয়াত রাহুলকে শ্রদ্ধা, বিনামূল্যে ‘ছবিওয়ালা’ দেখানোর সিদ্ধান্ত পরিচালক-প্রযোজকের!

একটা মৃত্যু বদলে দিয়েছে অনেক কিছু।তালসারিতে শ্যুটিং করতে গিয়ে দুর্ঘটনায় মৃত্যু হয়েছে লেখক-অভিনেতা রাহুল অরুণোদয় বন্দ্যোপাধ্যায়ের (Rahul Arunoday...

লক্ষ্মীভাণ্ডার থেকে যুবসাথী- বিজেপির ‘সঙ্কল্পপত্র’-এ বাংলার সরকারের প্রকল্পের নকল! তীব্র কটাক্ষ তৃণমূলের

What Bengal thinks today, India thinks tomorrow-গোখলের সেই বাণীই যেন আবার প্রমাণিত। বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের মস্তিষ্কপ্রসূত জনকল্যাণমূলক...