Monday, April 13, 2026

সমস্যার সমাধান না করতে পারলে বারাকপুরেই ঢুকবেন না, বলে দিলেন রাজ, প্রচারে জুনও

Date:

Share post:

নিজের বিধানসভা কেন্দ্র বারাকপুরে গেলেন পরিচালক রাজ চক্রবর্তী। তিনি আগেই জানিয়েছিলেন রবিবার বারাকপুরে যাবেন। কথা মতোই এদিন বারাকপুরে পৌঁছে গেলেন রাজ চক্রবর্তী। পাশাপাশি মেদিনীপুরে গেলেন অভিনেত্রী জুন মালিয়া।

রবিবার বারাকপুরে রাজের সঙ্গে ছিলেন পুরমন্ত্রী ফিরহাদ হাকিম এবং খাদ্যমন্ত্রী জ্যোতিপ্রিয় মল্লিক। সেখানে তাঁরা বৈঠক করেন। সূত্রের খবর, বৈঠকেই ঠিক হয়েছে কীভাবে প্রচার পর্ব শুরু করবেন রাজ। সাংবাদিকদের রাজ জানিয়েছেন, “সব বাড়িতে যাব। যে ডাকবেন তাঁর বাড়িতেই যাব। সব সমস্যার সমাধান করব। না পারলে বারাকপুরেই ঢুকব না। অনেকে বিজেপিতে যোগ দেওয়ায় কর্মী-সমর্থকদের মধ্যে আত্মবিশ্বাসের অভাব দেখা দিয়েছিল। তাঁদের সঙ্গে কথা হয়েছে। এখন সব ঠিক আছে। আমাকে সেলিব্রিটি ভাববেন না। আমি ঘরেরই ছেলে। প্রচার কবে থেকে শুরু হবে, তা ঠিক সময়ে জানিয়ে দেওয়া হবে।”

আরও পড়ুন-১২মার্চ থেকে বিজেপির প্রচারে মিঠুন !

বারাকপুরে গিয়ে তৃণমূল প্রার্থী রাজ চক্রবর্তী আরও বলেন, ”আমি এখানেই থাকব প্রত্যেকদিন। আমার পরিবার ইন্ডাস্ট্রির বন্ধুরা এখানে আসবেন।”মিঠুন চক্রবর্তীর BJP-তে যোগদানের প্রসঙ্গে বিশেষ কিছু বলতে চাইলেন না রাজ। তাঁর কথায়, ”মিঠুনদা যা ভালো বুঝেছেন করেছেন।”

ভোটের প্রচারে মেদিনীপুরে গিয়েছেন অভিনেত্রী জুন মালিয়া। তিনি জানিয়েছেন, “সকাল ৯টায় ঘর থেকে বেরিয়েছি। না খেয়েই এসেছি। সকালে খাওয়াতে বিশ্বাসী নই। এক কাপ কফি খেয়ে বেরিয়ে পড়েছি। আজকে আমি সবার সঙ্গে আলাপ করতে ও কথা বলতে এসেছি।” এরপরেই প্রয়াত বিধায়ক মৃগেন মাইতির প্রতি শ্রদ্ধা জানিয়ে তিনি বলেছেন, “মৃগেনদা আমার সিনিয়র।মৃগেনদা হয়তো আজকে আমাদের মধ্যে উপস্থিত নেই। কিন্তু আমি জানি, ওঁর আর্শীবাদ সবসময় আমাদের সঙ্গে থাকবে।” এরপর তিনি বলেন, দিদিকে জেতাতেই তিনি এখানে এসেছেন। দিদিকে জেতাতেই হবে। দিদি সেই ভরসা করেছেন তাঁর ওপর। তাই দিদির জয় মানেই সকলের জয়।

Advt

Related articles

চার দশকের ভোটার অথচ আজ ঠাঁই ট্রাইব্যুনালের লাইনে! কেন এই চরম হয়রানি? ক্ষোভ রায়গঞ্জে

কয়েক দশক ধরে নিজের দেশেই বাস, হাতে রয়েছে জমির দলিল থেকে শুরু করে বৈধ পরিচয়পত্র। অথচ ভোটার তালিকার...

ভোটের মুখে কলকাতা পুলিশে বড় রদবদল, লালবাজারের শীর্ষ স্তরে দায়িত্ব বদল কমিশনের

বিধানসভা নির্বাচনের নির্ঘণ্ট ঘোষণার মুখে কলকাতা পুলিশের প্রশাসনিক কাঠামোয় বড়সড় রদবদল করল নির্বাচন কমিশন। যুগ্ম কমিশনার ও অতিরিক্ত...

‘দেশ বিক্রি করে দিয়েছেন কেন?’ আসানসোলে মোদিকে তোপ দেগে কর্মসংস্থানের বার্তা মমতার

শিল্পাঞ্চল আসানসোলের মাটি থেকে লোকসভা নির্বাচনের সুর বেঁধে দিলেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। রবিবার আসানসোলের এডিডিএ গ্রাউন্ডে এক...

ISL:  পিছিয়ে থেকেও দুরন্ত জয়, লিগের লড়াইয়ে ফিরল বাগান

তিন ম্যাচ পর জয়ের সরণিতে মোহনবাগান(Mohun bagan)। রবিবার যুবভারতীতে জয়ে ফিরল মোহনবাগান(Mohun bagan)। পাঞ্জাব এফসির বিরুদ্ধে ৩-২ গোলে...