Friday, June 12, 2026

ভোটের প্রচারে নিজের বিধানসভা কেন্দ্রে সায়নী, পুজো দিলেন শিব মন্দিরে

Date:

Share post:

আসানসোল দক্ষিণ কেন্দ্রের তৃণমূল কংগ্রেস প্রার্থী অভিনেত্রী সায়নী ঘোষ। বাংলা ভোটের আর হাতে গোনা মাত্র কয়েকদিন বাকি। তার আগে রবিবার নিজের বিধানসভা কেন্দ্রে পৌঁছে গিয়েছেন তৃণমূল প্রার্থী সায়নী ঘোষ।

 

আসানসোলে দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পৌঁছে সেখানকার একটি শিবমন্দিরে পুজো দেন অভিনেত্রী।

আসানসোল দক্ষিণ বিধানসভা কেন্দ্রে পৌঁছে স্থানীয়দের সঙ্গে কথা বলেন তিনি। কথা বলেন জেলা নেতৃত্বের সঙ্গেও।

 

প্রসঙ্গত, ২০১৫ সালে শিবকে নিয়ে একটি মিম শেয়ার করেছিলেন সায়নী ঘোষ। যা নিয়ে গত দু’মাস আগে তীব্র বিতর্কে জড়িয়ে পড়েছিলেন সায়নী। তাঁর বিরুদ্ধে ধর্মীয় ভাবাবেগে আঘাত করার অভিযোগ তুলেছিল গেরুয়া শিবির।

আরও পড়ুন-কোনও ধামাকা নেই, মিঠুনের যোগদানে শুধু মুখ রক্ষা মোদি ব্রিগেডের

রবিবার আাসনসোলের জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের সঙ্গে দেখা করেন সায়নী। সেই ছবি শেয়ার করে সোশাল মিডিয়ায় সায়নী লিখেছেন, ”আসানসোলে প্রথম দিন এবং প্রথম সাক্ষ্যাৎ আমাদের জেলা সভাপতি শ্রদ্ধেয় অপূর্ব মুখার্জী ও তাঁর স্ত্রী আনন্দিতা মুখার্জীর সঙ্গে। তাঁদের অভ্যর্থনায় আমি অভিভূত ও আপ্লুত।”

সায়নী দেখা করেন জেলা সভাপতি অপূর্ব মুখোপাধ্যায়ের স্ত্রী অনিন্দিতা মুখোপাধ্যায় ও তাঁর পরিবারের সঙ্গেও।

তারকা প্রার্থীর বদলে স্থানীয় প্রার্থী চাই। শুক্রবার তৃণমূলের প্রার্থীতালিকা ঘোষণার পর থেকে এমন বিক্ষোভ হয়েছে প্রায় সর্বত্র। শনিবার একই দাবিতে বিক্ষোভ হল পশ্চিম বর্ধমানের আসানসোলে। আসানসোল দক্ষিণ কেন্দ্রে প্রার্থী সায়নী ঘোষকে পরিবর্তনের দাবিতে বিভিন্ন জায়গায় বিক্ষোভ দেখিয়েছিলেন তৃণমূল কর্মীরা।

 

Advt

Related articles

সাইয়ের প্রকল্প বাস্তবায়নে জোর, ডুরান্ড কমিটির সঙ্গে বৈঠকে ক্রীড়ামন্ত্রী

ক্রীড়া দফতরের দায়িত্ব নিয়েই দ্রুত কাজ শুরু করে দিলেন ইন্দ্রনীল খাঁ(Dr.Indranil Khan)। শুক্রবার দফায় দফায় বৈঠক সারলেন রাজ্যের...

ক্রীড়া চিকিৎসা ও প্রযুক্তির মেলবন্ধন: অনুষ্ঠিত হল ‘স্পোর্টসমেড ২০২৬’ আন্তর্জাতিক সেমিনার

শুক্রবার কলকাতায় অনুষ্ঠিত হল একটি উচ্চপর্যায়ের আন্তর্জাতিক সেমিনার— 'স্পোর্টসমেড: ফ্রম পারফরম্যান্স টু প্রিভেনশন' (SportsMed: from Performance to Prevention:...

মুখ্যমন্ত্রীর নজরে BGBS-এর ৬৩৫ কোটি টাকার বরাত!

BGBS-এ এলাহী খরচ। একটি নির্দিষ্ট ইভেন্ট ম্যানেজমেন্ট সংস্থাকেই বরাত। নতুন সরকারের আতসকাচের চলায় তৎকালীন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের আমলে...

গ্রেফতার হবেন ইন্দ্রনীল ও তাঁর স্ত্রী! কোটি কোটি টাকার দুর্নীতির অভিযোগ

গ্রেফতার হতে পারেন- এই আশঙ্কায় প্রাক্তন মন্ত্রী ইন্দ্রনীল সেন (Indranil Sen) এবং তাঁর স্ত্রী আগাম জামিনের আবেদন জানিয়েছেন...