Friday, April 3, 2026

জিততে না পারলে মমতার বাড়ির সামনে নিজের ‘ডেডবডি’ রাখতে চান তৃণমূলের এই প্রার্থী

Date:

Share post:

রাজ্যে বিধানসভা ভোটের নির্ঘন্ট ঘোষণা হয়েছে আগেই। ঘোষণা হয়ে গিয়েছে প্রার্থীতালিকাও। কোমর বেঁধে মাঠে নেমে পড়েছেন প্রায় সব প্রার্থীই। ভোটে জিততে মরিয়া সব পক্ষই। তবে এবার সবাইকে ছাপিয়ে ভোটে জিততে নিজের জীবন বাজি রাখলেন রাজারহাট-নিউটাউন কেন্দ্রের তৃণমূল প্রার্থী তাপস চট্টোপাধ্যায় (Tapas Chatterjee)। তিনি সাফ জানিয়ে দিয়েছেন, ‘জয়ের ব্যাপারে আমি একশো শতাংশ আশাবাদী। মমতা বন্দ্যোপাধ্যায়কে (Mamata Banerjee) বলেছি, ২ তারিখে জিতে আপনাকে সার্টিফিকেট দেব। না হলে, ৩ তারিখ আপনার বাড়ির সামনে আমার ডেডবডি থাকবে’।

২০১৫ সালে বাম শিবির ছেড়ে তৃণমূলে নাম লেখান তাপস চট্টোপাধ্যায়। রাজ্যের শাসকদলের যোগ দেওয়ার পর বিধাননগর পুরনিগমের ডেপুটি মেয়র হন তিনি। আগেরবার যিনি জিতেছিলেন, সেই সব্যসাচী দত্ত (Sabyasachi Dutta) এখন গেরুয়াশিবিরে (BJP)। একুশের ভোটে (WB Assembly Election 2021) রাজারহাট-নিউটাউন কেন্দ্রে তাপস চট্টোপাধ্যায়কে প্রার্থী করেছেন মমতা (Mamata Banerjee)। শুরু হয়ে গিয়েছে প্রচার, চলছে দেওয়াল লিখনও। এবারের নির্বাচনে জয়ের জন্য একেবারে ময়দানে ঝাঁপিয়ে পড়েছেন তাপস।

আরও পড়ুন- IPS স্বামীর পরিচয় নয়, পুরুষতান্ত্রিক সমাজে নারী শক্তিকে জাগ্রত করতেই রাজনীতিতে লাভলি

Advt

Related articles

ভুয়ো খবর-প্রোপাগান্ডা বন্ধে মিডিয়া মনিটরিং সেন্টার চালু করছে কমিশন

নির্বাচনের আগে ভুয়ো খবর, প্রোপাগান্ডা বা বিধিভঙ্গ রুখতে নজরদারি ব্যবস্থাকে আরও শক্তিশালী করছে নির্বাচন কমিশন (Election Commission)। ভোটমুখী...

ISL: কঠিন সময়েও চাপ নিচ্ছেন না লোবেরা, বাগানকে কড়া বার্তা ফেডারেশনের

ফিফা বিরতির আইএসএলে (ISL) খেলতে নামছে মোহনবাগান(Mohunbagan) । শনিবার জামশেদপুর এফসির বিরুদ্ধে নামার আগে শুক্রবার চূড়ান্ত অনুশীলন করল...

নিরাপত্তার অজুহাত! বন্ধ স্ট্র্যান্ড রোড সংলগ্ন মিলেনিয়াম পার্ক-শিপিং জেটি

আইনশৃঙ্খলার দায়িত্ব নিয়ে হিমশিম অবস্থা নির্বাচন কমিশনের (Election Commission)। নিজেদের কলকাতার স্ট্র্যান্ড রোডের (Strand Road) অফিসের নিরাপত্তার ব্যবস্থা...

কোথায় বিজেপি বিধায়ক: ইন্দাস থেকে প্রশ্ন অভিষেকের

ইন্দাসে বিজেপি বিধায়ক নির্মল কুমার ধারাকে এলাকায় দেখাই যায় না বলে তীব্র আক্রমণ শানালেন তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ...