Tuesday, April 7, 2026

ভোটের সময় ডিউটি নয় গ্রিন পুলিশ ও সিভিক ভলান্টিয়ারদের, নির্দেশ কমিশনের

Date:

Share post:

নয়া নির্দেশিকা জারি করল নির্বাচন কমিশন (Election commission)। কমিশন জানিয়েছে, ভোটের সময় গ্রিন পুলিশ (Green Police), সিভিক ভলান্টিয়ার (Civic Volunteer) এবং স্টুডেন্ট পুলিশদের দিয়ে কোনও ধরনের ডিউটি করানো যাবে না। নির্দেশিকায় বলা হয়েছে, যে এলাকাগুলিতে ভোট হবে বা ভোটকেন্দ্র পড়বে, সেখানে ভোটদানের ৩ দিন আগে ও ভোট শেষের ১ দিন পর পর্যন্ত ডিউটি করতে পারবে না কোনও গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়াররা৷

ভোটের সময় আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতি যাতে না হয়, সে জন্য প্রথম থেকেই এলাকা, রাস্তায় টহল দিতে শুরু করেছে কেন্দ্রীয় বাহিনী। এবার আরও কড়া পদক্ষেপ নিল নির্বাচন কমিশন। তাই এবার ভোটের কোনও ডিউটিই করতে পারবে না কলকাতা ও রাজ্য পুলিশের অধীনস্থ গ্রিন পুলিশ, সিভিক ভলান্টিয়ার ও স্টুডেন্ট পুলিশ। কমিশন সূত্রে জানা গিয়েছে, এই নির্দেশিকা নবান্ন ও লালবাজার দু’‌জায়গাতেই পাঠানো হয়েছে।

Related articles

নিজের ‘মতলবের’ জন্য এসেছিলেন: অসমে মোদির চা-পাতা তোলার পর্দাফাঁস অসমের মহিলাদের

যেখানেই যাবেন তাঁর ছবি তোলা ও সোশ্যাল মিডিয়ায় নায়ক হিসাবে তুলে ধরে সেই ছবি ছড়িয়ে দেওয়াই যে প্রধানমন্ত্রী...

‘ওদের হাতে কমিশন, আমাদের সঙ্গে জনগণ’! রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক মমতার 

রাজ্যকে বিজেপি-শূন্য করার ডাক দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার নদিয়ার চাকদহে মশড়া নবপল্লি মাঠের জনসভা থেকে দলনেত্রী বললেন, এবারের...

বুথে বসবে না পোলিং এজেন্ট! সত্যতা ব্যাখ্যা কমিশনের

ভোটার তালিকার পরে নির্বাচনের বুথ নিয়ে জলঘোলা নির্বাচন কমিশনের। নির্বাচন ঘোষণার সময়ই রাজ্যে নির্বাচনী বুথ নিয়ে অনেক আয়োজনের...

১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ, অমরাবতীই এখন সরকারি কেন্দ্র

সরকারিভাবে অন্ধ্রের রাজধানীর তকমা পেল অমরাবতী। বিভাজনের প্রায় ১২ বছর পর নিজস্ব রাজধানী পেল অন্ধ্রপ্রদেশ। রাষ্ট্রপতির সম্মতির পর...