Saturday, March 28, 2026

নারী দিবসে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে রাজপথে মহিলা ব্রিগেডসহ মমতা

Date:

Share post:

রাজ্যে নির্বাচনী ডঙ্কা বেজে গিয়েছে অনেক আগেই। তারই মাঝে সোমবার আন্তর্জাতিক নারী দিবস(international women day)। এমন দিনে জ্বালানির মূল্যবৃদ্ধির প্রতিবাদে মহিলা ব্রিগেডসহ রাজ পথে নামলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee)। পাশাপাশি চেনা ঢঙে মোদি-শাহের বিরুদ্ধে তীব্র আক্রমণ শানাতেও শোনা গেল তৃণমূল নেত্রীকে। জানালেন, ‘নারী শক্তির অপমান কোনোভাবেই সহ্য করব না।’ পাশাপাশি গোটা দেশে ধর্ষণের ঘটনায় শীর্ষে রয়েছে গুজরাটের আমেদাবাদে ও উত্তর প্রদেশ, সেকথা এদিন স্মরণ করিয়ে দেন মমতা বন্দ্যোপাধ্যায়।

পেট্রোল-ডিজেল(petrol diesel) ও গ্যাসের মূল্য বৃদ্ধির প্রতিবাদে বিগত কয়েক দিন ধরে লাগাতার আন্দোলন চালিয়ে যাচ্ছেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। সোমবার মহিলা ব্রিগেড সঙ্গে নিয়ে কলেজস্ট্রিট থেকে প্রতিবাদী পদযাত্রা শুরু করেন তিনি। বিশাল জনসমাগম সহ তৃণমূলের এই পদযাত্রা শেষ হয় ডোরিনা ক্রসিংয়ে। নারী দিবস উপলক্ষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় সহ এই পদযাত্রায় সামনের সারিতে ছিলেন, তৃণমূল প্রার্থী জুন মালিয়া, সায়ন্তিকা, মানালি, সুদেষ্ণা রায়, লাভলি মৈত্র, কৌশানী ও আরও অনেক তারকা। পাশাপাশি ছিলেন তৃণমূল সাংসদ মিমি ও নুসরত জাহান। ডোরিনা ক্রসিংয়ে পদযাত্রা শেষ করার পর চাঁচাছোলা ভাষায় বিজেপিকে আক্রমণ চালাতে দেখা যায় মমতাকে।

আরও পড়ুন:১৮ মার্চ ফের রাজ্যে আসছেন নরেন্দ্র মোদি, প্রচার করবেন পুরুলিয়ায়

জনসভায় বিজেপিকে আক্রমণ করে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, ‘নারীশক্তিকে অপমান কোনোভাবেই বরদাস্ত করব না।’ পাশাপাশি সরাসরি নরেন্দ্র মোদীর দিকে অভিযোগের আঙুল তুলে মমতা বলেন, ‘আমি চেয়ারকে সম্মান করি কিন্তু একজন প্রধানমন্ত্রী এমন মিথ্যে কথা বলেন এটা তাজ্জব ব্যাপার। গোটা পৃথিবীতে এমনটা দেখা যায় না।’ জ্বালানি তেলের পাশাপাশি গ্যাসের মূল্য বৃদ্ধি প্রসঙ্গেও এদিন সরব হতে দেখা যায় মমতাকে। বলেন, ‘বিনা পয়সায় চাল আর সেই চাল ফোটাতে ৯০০ টাকার গ্যাস কিনতে হচ্ছে মানুষকে।’ এছাড়াও বাংলায় নির্বাচন উপলক্ষে অমিত শাহ নরেন্দ্র মোদির আনাগোনা যেভাবে বেড়ে গিয়েছে সে প্রসঙ্গে কটাক্ষ করে মমতা বলেন, ‘আগের দিল্লি সামলান পরে বাংলা সামলাবেন। ২ মে তৃণমূলের দিন হতে চলেছে।’

Advt

Related articles

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...

নতুন প্রধানমন্ত্রী শপথ নিতেই নেপালে গ্রেফতার ওলি!

জেন জি বিক্ষোভে গত বছরে গদি হারাতে হয়েছিল কেপি শর্মা ওলিকে , আর এবার নতুন প্রধানমন্ত্রী হিসেবে বলেন্দ্র...

শনিবারের কর্মসূচিতে রানিগঞ্জে প্রথম সভা মমতার, বীরভূম-মুর্শিদাবাদে জনসভা করবেন অভিষেক 

বিধানসভা নির্বাচনের (West Bengal Assembly Election) প্রচার কর্মসূচিতে রাজ্যের এক প্রান্ত থেকে অন্য প্রান্তে ছুটে বেড়াচ্ছেন তৃণমূল সুপ্রিমো...

আজকের রাশিফল ২০২৬: মেষ থেকে মীন – কার আর্থিক উন্নতি, কার কর্মক্ষেত্রে সমস্যা?

আজকের আকাশে গ্রহ-নক্ষত্রের চলন যেন বার্তা দিচ্ছে—কোথাও নতুন সম্ভাবনার দরজা খুলছে, আবার কোথাও সতর্কতার সঙ্কেত। দিনটি কেমন যাবে...