Wednesday, June 24, 2026

ভারতে আশ্রয় নেওয়া পুলিশ কর্মীদের ফেরত চেয়ে চিঠি দিল মায়ানমার

Date:

Share post:

সম্প্রতি দেশের পূর্ব সীমান্তে অবস্থিত মায়ানমার থেকে আটজন জন পুলিশ কর্মী এবং তাঁদের পরিবার ভারতে এসে আশ্রয় নিয়েছে। সেনা অভ্যুত্থানের সময় ভারতে পালিয়ে এসে মিজোরামে আশ্রয় নিয়েছেন তাঁরা। এবার এঁদের ফেরত চেয়ে ভারতকে চিঠি দিল মায়ানমার।

ভারতীয় কর্তৃপক্ষের তরফে জানান হয়েছে চিঠি তাঁরা পেয়েছেন। তবে ফেরত পাঠানো নিয়ে সিদ্ধান্ত নেওয়া এখনই সম্ভব নয়। স্বরাষ্ট্র মন্ত্রকের নির্দেশ পাওয়ার পরে এবিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়া হবে। ওইসব পুলিশকর্তারা সামরিক সরকারের নির্দেশ পালন করতে অমান্য করেছিলেন। ফলে স্বাভাবিকভাবেই দেশে ফেরত গেলে প্রাণ সংশয় হওয়ার সম্ভাবনা আছে। আটজনের পরিবার নিয়ে সংখ্যাটা তিরিশ।

গত ফেব্রুয়ারি মাসের প্রথম দিকে মায়ানমারে সামরিক বাহিনী ক্ষমতা দখল করলে ব্যাপক বিক্ষোভ এবং ধর্মঘট শুরু হয়। তাঁদের নেত্রী সু চিকে বাড়িতে বন্দী করে রাখা হয়। সামরিক বাহিনী বিক্ষোভকারীদের দমাতে কঠোর ব্যবস্থা নিয়েছে। নিরাপত্তা বাহিনীর সঙ্গে সংঘর্ষে এখনও পর্যন্ত প্রায় ষাট জন প্রাণ হারিয়েছেন। এছাড়াও  আটক করা হয়েছে হাজারেরও বেশি মানুষ। এঁদের মধ্যে সমাজ কর্মী ছাড়াও একাধিক সাংবাদিক রয়েছেন।

মায়ানমারের সঙ্কট নিয়ে আলোচনা করতে গত শুক্রবার রাষ্ট্রপুঞ্জের নিরাপত্তা পরিষদে বৈঠক ডাকা ব্রিটেন। অবিলম্বে সেনাকে যাবতীয় অস্ত্র বিক্রির ক্ষেত্রে নিষেধাজ্ঞা জারিরও দাবি উঠেছে। এমনকি অবিলম্বে শান্তি ফেরাতে নির্দেশ দিয়েছে ভারতও।

Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...