Thursday, April 9, 2026

কংগ্রেসে থাকলে একদিন মুখ্যমন্ত্রী হতেন সিন্ধিয়া, বিজেপিতে লাস্টবেঞ্চেই থাকতে হবে: রাহুল

Date:

Share post:

মোক্ষম খোঁচা। মধ্যপ্রদেশের কংগ্রেসত্যাগী জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার (jyotiraditya sindhiya) রাজনৈতিক অবস্থা নিয়ে বেনজির কটাক্ষ করলেন কংগ্রেস নেতা রাহুল গান্ধী (rahul gandhi)। বোঝালেন, কংগ্রেস (congress) ছেড়ে যে আশায় বিজেপিতে (bjp) যোগ দিয়েছিলেন এই তরুণ তুর্কী নেতা, সেই আশা কোনওদিনই পূরণ হবে না তাঁর। দলবদলু নেতাকে দিয়ে নিজেদের স্বার্থসিদ্ধি করলেও তাঁকে কোনওদিন যোগ্য মর্যাদা দেবে না গেরুয়া শিবির। সিন্ধিয়াকে ব্যবহার করে কাজ হাসিল করলেও তাঁকে বিজেপি লাস্টবেঞ্চে পাঠিয়ে দিয়েছে বলে কটাক্ষ করলেন কংগ্রেস সাংসদ রাহুল গান্ধী।

আরও পড়ুন:৯০ বছরে তৃণমূলের টিকিট না পেয়ে বিজেপিতে নাম লেখালেও প্রার্থী হওয়ার আশায় জল রবীন্দ্রনাথের

দলের যুব শাখার এক অনুষ্ঠানে কংগ্রেসে সংগঠন করা কর্মীদের গুরুত্ব বোঝাচ্ছিলেন রাহুল। সেখানেই তিনি টেনে আনেন জ্যোতিরাদিত্য সিন্ধিয়ার প্রসঙ্গ। বলেন, আমি নিজে ওকে বলেছিলাম মন দিয়ে সংগঠন করতে। কারণ ভবিষ্যতে ও-ই মুখ্যমন্ত্রী হত। অথচ ও বিজেপিতে চলে গেল। তারপর কী হাল দেখুন! ওকে মুখ্যমন্ত্রী করা দূর অস্ত, তার বদলে পিছনের বেঞ্চে পাঠিয়ে দিয়েছে। বিজেপিতে থেকে কোনওদিনই মুখ্যমন্ত্রী হওয়া হবে না ওর। এই প্রসঙ্গে রাহুল মন্তব্য করেন, লিখে রাখুন সত্যিটা বুঝতে পেরে একদিন ওকে এখানেই ফিরে আসতে হবে। সেই সময় খুব দূরে নেই।

Advt

Related articles

প্রয়াত আবু হাসেম খান চৌধুরি: মালদহ কংগ্রেসে যুগের অবসান

শারীরিক কারণে সাম্প্রতিক প্রত্যক্ষ রাজনীতিতে না থাকলেও তাঁর উপস্থিতি ছায়ার মতো অনুসরণ করত মালদহের রাজনীতিকে। সেই আবু হাসেম...

IPL: বরুণ-নারিনকে নিয়ে জারি উদ্বেগ, কেকেআর-লখনউ ম্যাচে ভিলেন হবে বৃষ্টি?

প্রথম দুই ম্যাচে হার। বৃষ্টির কারণে পাঞ্জাব কিংস ম্যাচ থেকে ১ পয়েন্ট ঘরে ঢুকেছে। এই পরিস্থিতিতে  বৃহস্পতিবার আইপিএলে...

নেই বাড়ি-গাড়ি: রাজ্যের মুখ্যমন্ত্রীর মোট সম্পত্তি ১৫ লক্ষ

তিনি দাবি করেন, রাস্তা থেকে লড়াই করে বর্তমানে যে জায়গায় তিনি এসেছেন, তা অর্জন করেছেন বলে। যে কোনও...

পড়ুয়াদের পোশাক-জুতোর গুণগত মানে কড়া নজর! আচমকা পরিদর্শনে নামছে বিকাশ ভবন 

রাজ্যের সরকারি ও সরকার পোষিত স্কুলগুলিতে পড়ুয়াদের দেওয়া পোশাক, জুতো ও স্কুল ব্যাগের গুণগত মান নিয়ে কোনও আপস...