Saturday, March 28, 2026

চৌরঙ্গীতে প্রার্থী করার প্রস্তাব দিয়ে শিখা মিত্রর কাছে শুভেন্দু

Date:

Share post:

প্রয়াত সোমেন মিত্রর (Late Somen Mitro) বাড়িতে শুভেন্দু অধিকারী (Suvendu Adhikari)। রবিবার ব্রিগেড শেষে লাওডন স্ট্রিটে প্রয়াত নেতার ফ্ল্যাটে যান শুভেন্দু। সোমেনপত্নী এবং প্রাক্তন বিধায়ক শিখা মিত্রর (Shikha Mitra) সঙ্গে দীর্ঘ আলোচনা হয় বিজেপির নন্দীগ্রামের প্রার্থীর। মূলত শিখা মিত্রকে গেরুয়া শিবিরে নিয়ে আসার জন্যই শুভেন্দুর এই দৌত্য। শিখা অবশ্য পরিষ্কার জানান, আমি দলবদলের কোনও সিদ্ধান্ত নিইনি।

 

কী কথা হল? শিখা জানিয়েছেন, দীর্ঘক্ষণ অনেক কথাই হয়েছে। সব প্রকাশ্যে বলার জন্য নয়। তবে বিজেপিতে (BJP) যোগ দিয়ে প্রার্থী হওয়ার প্রস্তাবও দেওয়া হয়েছে।

কোথায় প্রার্থী করার প্রস্তাব দেওয়া হয়েছে? শিখা জানান, বলা হয়েছে আমার পুরনো কেন্দ্র চৌরঙ্গীতে (Chowranghee) প্রার্থী করা হবে। আকর্ষণীয় ও বিস্ময়ের বিষয় হলো, ছাত্র নেতা সজল ঘোষকেও (Sajal Ghosh) বিজেপিতে আনা হয়েছে চৌরঙ্গীতেই প্রার্থী করার প্রতিশ্রুতি দিয়ে।

কিন্তু শিখা মিত্র কী বিজেপিতে যাচ্ছেন? প্রাক্তন বিধায়ক জানান, আসলে আমরা যে রাজনীতি করে এসেছি তার সঙ্গে এই রাজনীতির গতিপথ পুরোপুরি বিপরীত। ফলে ভাবনার জায়গাতেও আনতে সমস্যা হচ্ছে। কোনও সিদ্ধান্ত নিইনি।

শিখা অবশ্য রাজ্য কংগ্রেস (Pradesh Con

gress) নেতৃত্বের উপর তাঁর ক্ষোভ ঢেকে রাখেননি। তাঁর সাফ কথা, কোনও ব্যাপারেই তাঁকে ডাকা হয় না, সিদ্ধান্তের অংশীদারও করা হয় না। জানতেই পারা যায় না। ফলে দলীয় নেতৃত্বের সঙ্গে তাঁর দূরত্ব যে বাড়ছে, তা স্পষ্ট করেছেন প্রকাশ্যেই।

Advt

Related articles

ঝড়বৃষ্টিতে সামান্য কমলো তাপমাত্রা, শনিতেও দক্ষিণবঙ্গে দুর্যোগের পূর্বাভাস!

কোথাও বাড়ির চালে গাছ পড়ে আহত একাধিক, কোথাও আবার গাছের ডাল ভেঙে বন্ধ রাস্তা -শুক্রবার মধ্যরাতের ঝড় বৃষ্টির...

বিমানে ভিআইপিদের উপস্থিতিতে মানতে হবে কড়া নিয়ম, নির্দেশ ডিজিসিএ-র

বিমানে বা কপ্টারে কোনও ভিআইপি থাকলে সেই ভিআইপি বা তাঁর সঙ্গীদের চাপের মুখে পাইলট কোনরকম সিদ্ধান্ত নিতে পারেন...

দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় উঠল শশী-কাজলের নাম, শীর্ষণ্য এখনও ‘বিচারাধীন’!

মধ্যরাতে প্রকাশিত দ্বিতীয় সাপ্লিমেন্টারি তালিকায় (Second Supplementary List) রয়েছে তৃণমূল প্রার্থী শশী পাঁজা (Sashi Panja) ও কাজল শেখের...

শনি সন্ধ্যায় শুরু হচ্ছে IPL, হায়দরাবাদের বিরুদ্ধে কোহলির ফর্ম নিয়ে আশাবাদী RCB কোচ

অপেক্ষার অবসান, আজ থেকে শুরু হতে চলেছে ইন্ডিয়ান প্রিমিয়ার লিগ (IPL) । প্রথম ম্যাচে মুখোমুখি কতবারের বিজয়ী রয়াল...