Wednesday, June 24, 2026

বাংলায় নারীরা সুরক্ষিত নয়, বললেন দিলীপ

Date:

Share post:

পশ্চিমবঙ্গে নারীরা সুরক্ষিত নয়। দেশে নারীদের সম্মান দেওয়া হয়। এমনটাই বললেন বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষ। আজ ৮ মার্চ আন্তর্জাতিক নারী দিবস। নারী দিবসের শুভেচ্ছা জানাতে দিলীপ বলেন, ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে বলতে হচ্ছে। তবে দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা একেবারেই নেই।

বিজপি রাজ্য সভাপতি বলেছেন, “আমাদের ভারতবর্ষে আলাদা করে নারী দিবস লাগে না। যুগ যুগ ধরে মহিলাদের সামনে রেখেছি নারী সন্মান আমরা দেখিয়েছি। বেদ থেকে শুরু করে আজ পর্যন্ত নারীদের যে যোগদান সম্মানের সঙ্গে দিয়েছি। শুধু তাই নয় মহিলাদের আমরা আগে জায়গা দিই। সীতা রাম বলে থাকি আমরা। রাধা কৃষ্ণ বলি। সুতরাং মহিলারা ভারতবর্ষে এগিয়ে। নারী সম্মান , নারীর অধিকার। নারীর যোগ্যতা সন্মান যুগযুগ ধরে হয়ে আসছে। আজকে বিদেশি ভাবধারা আসার জন্য এটা আলাদা করে বলতে হচ্ছে।”

আরও পড়ুন-চৌরঙ্গীতে প্রার্থী করার প্রস্তাব দিয়ে শিখা মিত্রর কাছে শুভেন্দু

দিলীপ আরও বলেন,’দুর্ভাগ্যের বিষয় পশ্চিমবঙ্গে নারীর সুরক্ষা একেবারেই নেই। নারী সুরক্ষা নিয়ে ভাবতে হচ্ছে আমাদের। সবার এব্যাপারে সচেতন হওয়া উচিত যাতে মহিলারা সুরক্ষিত হন। তাঁদের সন্মান যাতে সুরক্ষিত হয়। কারণ আগামী প্রজন্মকে তাঁরাই তৈরি করেন সেই জন্য তাঁদের সুরক্ষা সর্বোপরি’।

Advt

Related articles

মুম্বইয়ে ভারী বৃষ্টিতে জারি লাল সতর্কতা, বন্ধ আন্ধেরি আন্ডারপাস

মৌসুমি বৃষ্টির ফলে প্রতিবারের মত এবারেও বিপর্যস্ত বাণিজ্যনগরী। তিনদিন একটানা বৃষ্টিতে(Rain) জল জমতে শুরু করেছে মুম্বইয়ে(Mumbai)। মঙ্গলবার রাত...

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক পরিদর্শনে অগ্নিমিত্রা, দিলেন কড়া নির্দেশ

স্বচ্ছতা অভিযানে রবীন্দ্র সরোবর লেক( Rabindra Sarobor Lake) পরিদর্শন করলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল(Agnimitra Pal)। রবীন্দ্র সরোবরে খেলার...

ধর্ষণে অভিযুক্ত কী করে বিরোধী দলনেতা? বিধানসভায় কুণালের প্রশ্নে অস্বস্তিতে অধ্যক্ষ 

রাজ্যপালের ভাষণের ওপর আলোচনাকে কেন্দ্র করে মঙ্গলবার রণক্ষেত্রের চেহারা নিল বিধানসভা। প্রথমবার বিধায়ক হিসেবে বলতে উঠেই স্বভাবসিদ্ধ আগ্রাসী...

পার্ক স্ট্রিটের নস্টালজিয়া নিয়ে ‘নেভারমাইন্ড’, এক ফ্রেমে ঋতুপর্ণা-চৈতী-রূপম 

মুক্তি পেল পার্ক স্ট্রিটের চেনা আলো আর তার সাথে জড়িয়ে থাকা নস্টালজিয়াকে কেন্দ্র করে তৈরি নতুন বাংলা ছবি...