Wednesday, June 24, 2026

রাফাল যুদ্ধবিমান প্রস্তুতকারক সংস্থা দাসোর মালিক প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়

Date:

Share post:

ভারতের বহুচর্চিত যুদ্ধবিমান রাফালের প্রস্তুতকারক ফরাসি সংস্থা দাসোর অন্যতম কর্ণধার প্রাণ হারালেন হেলিকপ্টার দুর্ঘটনায়। ফরাসি এই কোটিপতি তথা রাজনীতিবিদ অলিভিয়ের দাসো (Olivier Dassault) রবিবার উত্তর ফ্রান্সের ডিউভিলের কাছে নরম্যান্ডিতে ছুটি কাটাতে যাচ্ছিলেন। অবসর কাটানোর জন্য সেখানে তাঁর একটি ফার্ম হাউস রয়েছে। প্রাথমিক তদন্তে জানা গিয়েছে, যে হেলিকপ্টারে দাসো যাচ্ছিলেন সেটি ভেঙেই মর্মান্তিক মৃত্যু হয়েছে তাঁর। হেলিকপ্টারের চালকও মারা যান। হেলিকপ্টারে তাঁরা শুধু দুজনই ছিলেন বলে খবর।

ভারতীয় বায়ুসেনার বহুচর্চিত ও বিতর্কিত রাফাল যুদ্ধবিমান তৈরি করে ফরাসি সংস্থা দাসোই। এছাড়া বিখ্যাত সংবাদপত্র “লে ফিগারো”ও (Le Figaro) রয়েছে দাসোর মালিকানায়। ফ্রান্সের পুলিশ সূত্রে জানা গিয়েছে, রবিবার ৬৯ বছরের অলিভিয়ের দাসো একাই হেলিকপ্টারে চেপে নরম্যান্ডির হলিডে হোমে যাচ্ছিলেন। সন্ধে ৬টা নাাগদ অবতরণের আগে আচমকা হেলিকপ্টারটি ভেঙে পড়ে। চালক ও অলিভিয়ের দাসো-দুজনেই মারা যান। প্রাথমিক তদন্তে যান্ত্রিক গোলযোগই কপ্টার ভাঙার কারণ বলে অনুমান। তবে এর পিছনে অন্য কোনও কারণ রয়েছে কিনা, তাও খতিয়ে দেখা হচ্ছে। ফ্রান্সের (France) অন্যতম ধনী পরিবার দাসো বিশ্বের ধনীদের তালিকায় ৩৬১তম রয়েছেন। ২০২০ সালের ফোর্বস পত্রিকার তালিকা অনুযায়ী, অলিভিয়ারের সম্পত্তির পরিমাণ প্রায় ৬০০ কোটি ইউরো। দুর্ঘটনার খবর শুনে শোকপ্রকাশ করেছেন ফ্রান্সের প্রেসিডেন্ট ইম্যানুয়েল ম্যাক্রঁ (Emmanuel Macron)। তিনি টুইটে লেখেন, অলিভিয়ের দাসো ফ্রান্সকে গভীরভাবে ভালবাসতেন। তিনি ছিলেন এক বৃহৎ শিল্পপ্রতিষ্ঠানের অধিনায়ক, স্থানীয় সাংসদ ও বায়ুসেনার রিজার্ভ কমান্ড্যার। নিজের গোটা জীবন ধরে তিনি দেশের সেবায় কাজ করে গিয়েছেন। দাসোর মৃত্যুকে ‘বিরাট ক্ষতি’ উল্লেখ করে তাঁর পরিবারের প্রতি সমবেদনা জানান ফ্রান্সের প্রেসিডেন্ট।

Advt

Related articles

মুখ্যমন্ত্রী বার্তার পরই অ্যাকশন পুলিশের, তামান্না খুনে গ্রেফতার ২

মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তার পরই অ্যাকশন। তামান্না খুনে ( Tammana Murder Case)গ্রেফতার আরও ২,  রাতভর তল্লাসি চালিয়ে আরও...

বুধ বিকেলেও কলকাতায় ঝড়-বৃষ্টির সম্ভাবনা? জেনে নিন বঙ্গের আবহাওয়ার আপডেট

একটানা দাবদাহের পর আষাড় মাসের শুরু থেকেই ঝড় বৃষ্টিতে পারদ কিছুটা নেমেছে। বিগত কয়েকদিন ধরেইব উত্তরবঙ্গের পাশাপাশি দক্ষিণেও...

FIFA World Cup: ফাইভস্টার পারফরম্যান্স পর্তুগালের, জোড়া গোলে রেকর্ড পর্তুগালের

বিশ্বকাপে (FIFA World Cup) পর্তুগালের ৫ স্টার পারফরম্যান্স! উজবেকিস্তানেক ৫-০ গোলে হারাল পর্তুগিজরা। অল্পের জন্য হ্যাটট্রিক হলনা রোনাল্ডোর(Cristiano...

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...