Saturday, June 20, 2026

ফাইনালে যেতে মরিয়া বাগান ব্রিগেড

Date:

Share post:

মঙ্গলবার আইএসএলের( isl) দ্বিতীয় লেগের দ্বিতীয় সেমিফাইনালে খেলতে নামছে এটিকে মোহনবাগান(atk mohunbagan)। প্রতিপক্ষ নর্থইস্টইউনাইটেড( nort east united )। প্রথম সেমিফাইনালে একগোলে এগিয়ে থেকেও ১-১ গোলে ড্র করতে হয়েছিল হাবাসের দলকে। তবে মঙ্গলবারের ম‍্যাচে খালিদের দলের বিরুদ্ধে জিততেই হবে বাগান ব্রিগেডকে।

পাঁজরের চোটের জন্যই এই ম্যাচেও নেই সন্দেশ ঝিঙ্ঘন। এদিকে গত ম্যাচে ফের চোট পেয়েছিলেন এদু গার্সিয়া। এ বার গোড়ালিতে চোট পেয়েছেন স্প্যানিশ মিডফিল্ডার। সামনেই এএফসি কাপ। তাই দুজনকে বিশ্রাম দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে টিম ম্যানেজমেন্ট। ফলে রক্ষণ সামলানোর জন্য ফিরছেন তিরি। খালিদ জামিলের দলের বিরুদ্ধে আক্রমণ রুখে দেওয়ার জন্য তিরি-র সঙ্গে প্রীতম কোটালকে জুড়ে দিতে পারেন আন্তোনিয়ো লোপেজ হাবাস। তাই এত সমস্যার পরেও কিন্তু তিনি ফাইনাল খেলার ব্যাপারে আত্মবিশ্বাসী বাগানের হ‍্যেডস‍্যার।

মঙ্গলবার মরণবাঁচন ম‍্যাচ। ফাইনালের টিকিট পাকা করতে খালিদ জামিলের দলের বিরুদ্ধে জিততেই হবে এটিকে মোহনবাগানকে। এই ম‍্যাচ নিয়ে হাবাস বলেন,” ওদের বলে দিয়েছি যে এমন ম্যাচ কিন্তু কেরিয়ারে বারবার আসবে না। তাই নিজেদের উজাড় করে দিয়ে ফাইনালের জন্য তৈরি হও। আমরা নির্ধারিত সময়ের মধ্যেই জেতার জন্য চেষ্টা করব। সেটা না হলে অতিরক্তি সময় ও টাইব্রেকারে চেষ্টা করব। কিন্তু জিততে আমাদের হবেই। ছেলেরাও ফাইনাল খেলার বিষয়ে আত্মবিশ্বাসী।”

আরও পড়ুন:ব্রেকফাস্ট স্পোর্টস

Advt

Related articles

ছাত্রকে শাসন করায় শিক্ষকের বিরুদ্ধে মামলা, জামিন পেতেই ফুল-মালায় মাস্টারমশাইকে বরণ

ছাত্র স্কুলে সঠিক আচরণ না করাই শিক্ষক তাঁকে শাসন করেছিলেন। এতেই ক্ষুব্ধ পড়ুয়ার বাড়ির লোকেরা মামলা দায়ের করেন...

ইংল্যান্ড সিরিজেও নেই হার্দিক! কোহলির ফিটনেস নিয়েও প্রশ্ন

চোটের সমস্যা যেন পিছু ছাড়ছে না ভারতীয় দলকে। চোটের জন্য আফগানিস্তানের বিরুদ্ধে একদিনের(ODI) সিরিজ থেকে আগেই ছিটকে গিয়েছেন...

পশ্চিমবঙ্গ দিবস-শ্যামাপ্রসাদ ভূমিকা রাখা হোক পাঠ্যবইয়ে: দাবি সুকান্তর, সহমত আরও ২ মন্ত্রীর

কেন ২০ জুন পশ্চিমবঙ্গ দিবস? শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায়ের (Shyamaprasad Mukharjee) ভূমিকা কী? এ বিষয় নিয়ে একটা চ্যাপ্টার পাঠ্যবইয়ে অন্তর্ভুক্ত...

সোশ্যাল মিডিয়ায় ‘একেন বাবু’র রাজনৈতিক পোস্ট! সতর্ক করলেন অনির্বাণ 

তারকাদের নাম ছবি ব্যবহার করে সোশ্যাল মিডিয়ায় ভুয়ো অ্যাকাউন্ট নতুন কিছু নয়। এবার সেই তালিকায় জুড়ে গেল অনির্বাণ...