Monday, June 22, 2026

JEE Main 2021 Result : শতকরা ১০০ পেয়ে প্রথম স্থানে ৬ পরীক্ষার্থী

Date:

Share post:

করোনা পরিস্থিতির মাঝেই JEE Main 2021-এর পরীক্ষা হয়েছিল। সোমবার সেই পরীক্ষার ফল প্রকাশ করে কেন্দ্র। ফেব্রুয়ারি সেশনে শতকরা ১০০ পেয়েছেন উত্তীর্ণ ৬ পরীক্ষার্থী।

সোমবার JEE Main 2021-এর ফল প্রকাশ করেছেন ন্যাশনাল টেস্টিং এজেন্সি (NTA)। তা জানিয়েছিলেন কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল। চলতি বছরে মোট ৬,৬১,৭৭৬ জন পরীক্ষার্থী JEE Main পরীক্ষায় বসেছিলেন। করোনা সতর্কতার মধ্যে এবছর ২৩ ও ২৬ ফেব্রুয়ারি ওই পরীক্ষা নেওয়া হয়। এবছর ১৩ টি ভাষায় JEE-Main সম্পন্ন হয়েছে। পরীক্ষা হওয়ার ১০ দিনের মাথায় ফল প্রকাশ করেছে National Testing Agency।

আরও পড়ুন-প্রকাশিত হল JEE Main 2021 পরীক্ষার ফলাফল

১) রাজস্থান থেকে সাকেত জাহা

২) সিলেক্ট কাতারিয়া

৩) দিল্লি থেকে রঞ্জিম প্রবাল দাস

৪) চন্ডিগড় থেকে গুরামৃত সিং

৫) মহারাষ্ট্র থেকে সিদ্ধান্ত মুখার্জি

৬) গুজরাটের আনান্ত কৃষ্ণ কিদাম্বি

এই ৬ জন ১০০ পার্সেন্টাইল পেয়ে প্রথম স্থান অধিকার করেছে বলে খবর।

পরীক্ষার্থীরা ফলাফল জানার জন্য jeemain.nta.nic.in এই ওয়েবসাইটটি চেক করুন।

কলম্বো, দোহা, দুবাই, কাঠমান্ডু, মাস্কট, রিয়াদ, শারজাহ, সিঙ্গাপুর এবং কুয়েত সহ ৩৩১ টি শহরে JEE Main 2021 হয়েছিল। NTA অনুসারে ৮২৮ টি কেন্দ্রে পরীক্ষা অনুষ্ঠিত হয়েছিল।

Advt

Related articles

ব্যাঙ্কে অ্যাকাউন্ট ফ্রিজের চিঠি দেওয়ায় শোকজ! জবাবে পাল্টা তৃণমূলকেই দায়ী করলেন অরূপ 

শোকজের জবাবে এবার দলকেই কাঠগড়ায় তুললেন তৃণমূল নেতা অরূপ বিশ্বাস (Arup Biswas)। কোষাধ্যক্ষ থাকা সত্ত্বেও, তহবিলের টাকা কোন...

বিশ্বকাপে শুরু ইয়ামাল শো, সৌদি আরবকে হারিয়ে ছন্দে ফিরল স্পেন

ফিফা বিশ্বকাপের(FIFA World Cup) গ্রুপ পর্বের ম্যাচে সৌদি আরবকে ৪-০ গোলে হারাল স্পেন(Spain)। জোড়া গোল করেন মিকেল ওয়ারজাবাল।...

বেঙ্গল টি২০ লিগের ফাইনালে ইডেনে ক্রীড়ামন্ত্রী, সৌরভ-ঝুলনদের সঙ্গে বৈঠক শেষে কী জানালেন?

বেঙ্গল টি২০ লিগের (Bengal T20 League) ফাইনাল ম্যাচের দিন ইডেনে এলেন রাজ্যের ক্রীড়া ও যুব কল্যাণমন্ত্রী ইন্দ্রনীল খাঁ(Indranil...

ভাঙা পাঁজর-ফুসফুসে চোট নিয়ে হাসপাতালের বেড থেকে নিট পরীক্ষাকেন্দ্রে সৃষ্টি 

ভাঙা পাঁজর, ফুসফুসে গুরুতর চোট, আর তীব্র শারীরিক যন্ত্রণা— কোনও কিছুই দমাতে পারল না তাঁর অদম্য ইচ্ছাশক্তিকে। চিকিৎসকদের...