Friday, June 26, 2026

ফের বাড়ছে করোনা সংক্রমণ, ৯ থেকে ৩১ শে মার্চ লকডাউন মহারাষ্ট্রের থানেতে

Date:

Share post:

ফের মাত্রা ছড়াচ্ছে করোনা সংক্রমণ( corona virus)। রোজই লাফিয়ে বাড়ছে করোনা আক্রান্তের সংখ্যা(increasing the number of Corona positive)। তাই ফের লকডাউন ঘোষণার সিদ্ধান্ত নেওয়া হলো মহারাষ্ট্রের থানেতে(lockdown in Thane of Maharashtra)। আগামী ৯ থেকে ৩১ মার্চ লকডাউন ঘোষণা করা হয়েছে ৷ মহারাষ্ট্রের থানের ১৬টি হটস্পটে ৯ থেকে ৩১ মার্চ লকডাউন বলবৎ থাকবে।

থানের পুর কমিশনার বিপিন শর্মা জানিয়েছেন, বেশ কিছু এলাকায় গত কয়েকদিনে হু হু করে বেড়েছে করোনা সংক্রমণ ৷ তাই ফের লকডাউনের সিদ্ধান্ত নেওয়া হয়েছে ৷ দেশজুড়ে লকডাউনের সময় যে বিধিনিষেধ জারি করা হয়েছিল ৯ থেকে ৩১ মার্চের মধ্যে নির্দিষ্ট কিছু এলাকায় ফের সেগুলি জারি করা হবে ৷ তবে হটস্পটের বাইরে যে এলাকাগুলি সেখানে গতিবিধির উপরে ছাড় দেওয়া হবে ৷ বর্তমানে করোনা ভাইরাসের জেরে সবচেয়ে বেশি প্রভাবিত হয়েছে থানে ৷ গত ৩ দিনে মহারাষ্ট্রে করোনা আক্রান্তের সংখ্যা ছিল প্রায় ১০ হাজারের বেশি ৷ সোমবার অবশ্য সংখ্যা কমে হয়েছে ৮৭৪৪ ৷ এর জেরে মহারাষ্ট্রে মোট করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়িয়েছে ২২,২৮,৪৭১ ৷ মৃতের সংখ্যা ৫২,৫০০ ৷ বর্তমানে রাজ্যে ৯৭৬৩৭ টি অ্যাক্টিভ কেস রয়েছে ৷

Advt

Related articles

তারাতলার গোডাউন দুর্ঘটনায় মৃতের সংখ্যা বেড়ে ১৫, উদ্ধারকাজে হাত লাগালো ভারতীয় রেল

তারাতলার নির্মীয়মান গোডাউনের (Taratala Godown Collapse) ছাদ ভেঙে পড়ার ঘটনায় প্রায় ৪৪ ঘণ্টার বেশি সময় অতিক্রান্ত, এখনও চলছে...

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...