Tuesday, June 23, 2026

ফল ঘোষণার বিকেলেই বিরোধীদের খেলা শেষ: নন্দীগ্রামে দাঁড়িয়ে চ্যালেঞ্জ মমতার

Date:

Share post:

প্রার্থী হওয়ার পরে এই প্রথম নন্দীগ্রামে কর্মিসভা করলেন তৃণমূল (Tmc) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Bandopadhyay)। আর প্রথম সভা থেকেই আক্রমণাত্মক মমতা। স্পষ্ট বললেন, “পয়লা এপ্রিল বিজেপিকে (Bjp) ভোট বাক্সে ‘এপ্রিলফুল’ করে দিন”। ফল ঘোষণার বিকেলেই বিরোধীদের খেলা শেষ বলে কার্যত বিরোধীদের দিকে চ্যালেঞ্জ ছুড়ে দেন তিনি।

নন্দীগ্রামে (Nandigram) সব সম্প্রদায়ের মানুষের বসবাস। সেখানে দাঁড়িয়ে মমতা বলেন, “নির্বাচনে হিন্দুত্বের তাস খেলতে আসবেন না। বিজেপির নাম না করে তিনি বলেন, “আমাকে হিন্দুত্বের শেখাতে আসবেন না। কেউ কেউ হিন্দু-মুসলমান করার চেষ্টা করছে। আমি হিন্দু ঘরের মেয়ে, চণ্ডীপাঠ করে বাড়ি থেকে বের হই। আমায় হিন্দু ধর্ম শেখাচ্ছে?” সরাসরি চ্যালেঞ্জ জানিয়ে সভা থেকে চণ্ডীপাঠ এবং শিবের স্তব শোনান তিনি। বলেন, মানুষে মানুষে ভাগাভাগি হয় না। নন্দীগ্রামই সম্প্রীতি শিখিয়েছে।

বিজেপির পাশাপাশি সিপিআইএমের (Cpim) বিষয়ে স্থানীয় বাসিন্দাদের সতর্ক করেন তৃণমূল নেত্রী। তিনি অভিযোগ করেন, “পুরনো অত্যাচারী অনেক সিপিআইএম নন্দীগ্রামে ফিরেছে। লক্ষ্মণ শেঠের (Lakshman) সঙ্গীদের নিয়ে অত্যাচার করেছিল, তারা ঢুকছে”।

মমতা কটাক্ষ করে বলেন, ‘কেউ কেউ বলছে আমি নাকি বাইরের লোক। আমি বাংলার লোক, বাইরের লোক হলাম কী করে? গুজরাট থেকে যারা আসছে তাঁরা বাংলার লোক?” এদিন মমতার সঙ্গে মঞ্চে উপস্থিত ছিলেন সোহম, ফিরোজা বিবি-সহ তিন কেন্দ্রের প্রার্থী।

আরও পড়ুন:ফের বাড়ছে করোনা সংক্রমণ, ৯ থেকে ৩১ শে মার্চ লকডাউন মহারাষ্ট্রের থানেতে

Advt

Related articles

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...

ইতিহাস না জেনেই নাম বদলের হিড়িক? কলকাতায় মুঘল-ব্রিটিশ নাম মুছতে কমিটি গঠন শুভেন্দুর

কলকাতা শহর থেকে এবার সম্পূর্ণ মুছে যাবে মুঘল এবং ব্রিটিশদের নাম। রাজ্যপালের ভাষণের জবাবি বক্তব্য রাখতে গিয়ে বিধানসভার...

আর জি কর-কাণ্ডে বিচারের আশ্বাস মুখ্যমন্ত্রীর, বিধানসভায় কেঁদে ফেললেন অভয়ার মা

বিধানসভায় প্রথম জবাবি ভাষণ দিচ্ছিলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী (Shuvendu Adhikari)। সেখানেই আর জি কর মেডিক্যাল কলেজ ও হাসপাতালের...