Thursday, February 26, 2026

বাংলায় কোনও বোমা তৈরির  কারখানা নেই, ‘আরটিআই’ এর ভিত্তিতে শাহের ‘মিথ্যা’ ধরল তৃণমূল

Date:

Share post:

‘বাংলার বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই।’ তথ্য জানার অধিকার আইনের (আরটিআই) ভিত্তিতে সাকেত গোখলে নামে এক ব্যক্তিকে একথা জানিয়েছে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। এমনটাই দাবি করলেন তৃণমূল নেতা ব্রাত্য বসু। তাঁর অভিযোগ, নিজের মন্ত্রকের সেই তথ্য সত্ত্বেও নির্বাচনে জেতার জন্য বাংলার নামে এরকম ‘কুৎসিত অপবাদ’ দিচ্ছেন অমিত শাহ। ‘মিথ্যা’-র শরণাপন্ন হচ্ছেন।
মঙ্গলবার টুইটারে সাকেত নামে ওই ব্যক্তি দাবি করেন, গত বছর অক্টোবরে শাহ অভিযোগ করেছিলেন যে বাংলার প্রতিটি জেলায় বোমা তৈরির কারখানা আছে। তথ্য জানার অধিকার আইনে স্বরাষ্ট্র মন্ত্রকের কাছে সেই সংক্রান্ত বিস্তারিত তথ্য তিনি জানতে চান। সেই উত্তরে শাহের মন্ত্রকের তরফে নাকি জানানো হয় যে বাংলার বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই। সঙ্গে স্বরাষ্ট্র মন্ত্রকের উত্তরের ছবিও পোস্ট করেন সাকেত ।
সাংবাদিক বৈঠকে ব্রাত্য দাবি করেন যে ‘জনৈক ব্যক্তি সাকেত গোখেল’ তিনটি প্রশ্ন করেছিলেন। প্রথমত, ‘বাংলায় বোমা তৈরির কারখানাগুলির কোনও তালিকা আছে?’ দ্বিতীয়ত, ‘স্বরাষ্ট্র মন্ত্রক কি মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রীকে এ বিষয়ে কিছু জানিয়েছে?’ তৃতীয়ত, ‘মাননীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ যে মন্তব্য করেছেন, তা সরকারি রেকর্ডের ভিত্তিতে, তথ্যের ভিত্তিতে এই মন্তব্য করেছেন কিনা?’ ব্রাত্য বলেন, ‘এই আরটিআইয়ের সাপেক্ষে গত তিন তারিখ স্বরাষ্ট্র মন্ত্রক জানিয়েছে, এক – আইন-শৃঙ্খলা একান্তভাবে রাজ্যের বিষয়। তারপর সাকেত গোখলে আবার প্রশ্ন করে জিজ্ঞাসা করেন এই কথিত বোমা কারখানার তথ্য পশ্চিমবঙ্গ পুলিশকে জানানো হয়েছে? এবার স্বরাষ্ট্র মন্ত্রক উত্তর দিচ্ছে, তারা তা করেনি। কেন না, কেন না, বাংলার এই ধরনের বোমা তৈরির কারখানার কোনও অস্তিত্ব নেই।’

spot_img

Related articles

খাতা দেখতে হবে গোপনেই, উত্তরপত্র সুরক্ষিত রাখতে একগুচ্ছ কড়া নির্দেশ পর্ষদের

মাধ্যমিকের উত্তরপত্র মূল্যায়নের ক্ষেত্রে পরীক্ষকদের জন্য একগুচ্ছ কড়া নির্দেশিকা জারি করল মধ্যশিক্ষা পর্ষদ। খাতার সুরক্ষা এবং গোপনীয়তা বজায়...

নবম শ্রেণির রেজিস্ট্রেশনে অন্তিম সুযোগ! ফের পোর্টাল খুলল পর্ষদ

যে সমস্ত পড়ুয়া গত বছর নবম শ্রেণিতে পাঠরত থাকা সত্ত্বেও নির্দিষ্ট সময়ে রেজিস্ট্রেশন প্রক্রিয়া সম্পূর্ণ করতে পারেনি, তাদের...

রাজ্যে স্থায়ী ডিজিপি নিয়োগের তোড়জোড়, নবান্নের কাছে নামের তালিকা চাইল ইউপিএসসি

দীর্ঘ টালবাহানার পর অবশেষে রাজ্যের স্থায়ী পুলিশ মহানির্দেশক বা ডিজিপি নিয়োগের প্রক্রিয়া শুরু হতে চলেছে। সম্প্রতি ইউনিয়ন পাবলিক...

সুপ্রিম ‘ধমকে’ পিছু হটছে NCERT! বন্ধ হল বিতর্কিত বই বিক্রি

কীভাবে অষ্টম শ্রেণির পড়ুয়াদের পাঠ্য হতে পারে বিচার ব্যবস্থার দুর্নীতি? এই প্রশ্নের উত্তরে বিচার ব্যবস্থাকে পরিকল্পিতভাবে অসম্মান করার...