Saturday, April 4, 2026

শ্বশুরবাড়িতে মহিলার উপর আঘাতের জন্য দায়ী তাঁর স্বামী জানাল সুপ্রিম কোর্ট

Date:

Share post:

শ্বশুড়বাড়িতে যেই গায়ে হাত তুলুক, স্ত্রীর ওপর প্রতিটি আঘাতের জন্য দায়ী একমাত্র স্বামীই। এমনটাই রায় দিল সুপ্রিম কোর্ট। ক্রিকেট ব্যাট দিয়ে স্ত্রীকে মারধর করার অভিযোগে অভিযুক্ত ব্যক্তির জামিনের আবেদন খারিজ করে এই মামলায় একটি তাৎপর্যপূর্ণ মন্তব্য করে দেশের শীর্ষ আদালত। সোমবার সুপ্রিম কোর্ট বলে, শ্বশুরবাড়িতে কোনও মহিলার উপর আঘাতের জন্য একমাত্র দায়ী তাঁর স্বামী।

গত বছর জুন মাসে নির্যাতিতা তাঁর স্বামী ও শ্বশুরবাড়ির লোকজনের বিরুদ্ধে লুধিয়ানা পুলিশের কাছে অভিযোগ দায়ের করেছিলেন। অভিযোগে নির্যাতিতা জানান, “পণের টাকা পুরো দিতে না পারায় ওই মহিলাকে তাঁর স্বামী, শ্বশুর এবং শাশুড়ি নির্মমভাবে মারধর করেছেন।” এদিকে অভিযুক্ত ব্যক্তি আগাম জামিনের আবেদন করেন। কিন্তু পঞ্জাব ও হরিয়ানা হাইকোর্ট অভিযুক্তের আগাম জামিন দিতে অস্বীকার করেছিল। মামলাটি শীর্ষ আদালতের কাছে পৌঁছলে প্রধান বিচারপতি শরদ অরবিন্দ বোবদের নেতৃত্বাধীন বেঞ্চ শুনানিতে অভিযুক্তের জামিনের আবেদন খারজি করে দেয়। তারা স্পষ্টতই জানায় , “আপনার বাবা বা আপনি, কে আপনার স্ত্রীকে ব্যাট দিয়ে আঘাত করেছেন তা বিবেচ্য নয়। যখন কোনো মহিলা তাঁর শ্বশুরবাড়িতে আঘাত পান, তখন  তার প্রাথমিক দায় তাঁর স্বামীরই”।

Advt

 

 

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...