Friday, June 26, 2026

আইকোর কাণ্ডে মানস ভুঁইঞাকে নোটিস CBI-এর

Date:

Share post:

আইকোর কাণ্ডে মানস ভুঁইঞাকে নোটিস পাঠাল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। বুধবার CBI তাঁকে নোটিস পাঠিয়েছে বলে সূত্রের খবর। জিজ্ঞাসবাদের জন্য শীঘ্রই সিজিও কমপ্লেক্সে হাজিরার নির্দেশ দেওয়া হয়েছে সবংয়ের তৃণমূল প্রার্থী মানস ভুঁইঞাকে।

জানা যাচ্ছে, কিছুদিন আগে আইকোরের একটি অনুষ্ঠানের ভিডিও প্রকাশ্যে আসে। সেই ভিডিওতে আইকোরের সমর্থনে একাধিক বক্তব্য রাখতে দেখা গিয়েছিল মানস ভুঁইঞাকে। জানা গিয়েছে, আইকোর কাণ্ডে একাধিক ব্যক্তিকে জেরা করায় উঠে এসেছে মানস ভুঁইঞার নাম।

আরও পড়ুন-দুই বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় আস্থাভোটের মুখে হরিয়ানার বিজেপি সরকার

বছর ১২ আগে পশ্চিমবঙ্গে তৈরি হয়েছিল একাধিক চিটফান্ড সংস্থা। তার মধ্যে অন্যতম ছিল আইকোর। স্বল্প বিনিয়োগে বেশি মুনাফা লাভের লোভনীয় প্রস্তাব দিয়ে সাধারণ জনগণের কাছ থেকে টাকা আদায় করত অনুকূল মাইতির সংস্থা। শুধু এ বাংলাতেই নয়, ওড়িশা, ঝাড়খণ্ড, ত্রিপুরা থেকেও অর্থ সংগ্রহ করে বড়ো হচ্ছিল সংস্থা। এরপর ২০১২ সালে অনেক চিটফান্ড সংস্থার আর্থিক তছরূপের বিষয় ফাঁস হয়ে যায়। সেই সময় গোয়েন্দারা তল্লাশি চালায় আইকোর সংস্থায়। ২০১৫ সালে অনুকূল মাইতি, তাঁর স্ত্রী এবং সংস্থার দুই ডিরেক্টরকে গ্রেফতার করে CID। এরপর তিনি জামিনে মুক্ত ছিলেন। পরবর্তী সময়ে ওড়িশায় দায়ের হওয়া এক অভিযোগের ভিত্তিতে সিবিআই তাঁকে গ্রেফতার করে। ততদিন চিটফান্ড কেলেঙ্কারির তদন্তভার সিবিআইয়ের (CBI) হাতে চলে গিয়েছে। এরপর ২০২০ সালের ৮ নভেম্বরে ওড়িশার জেলে মারা যান আইকোর কর্তা অনুকূল মাইতি। এখনও চলছে আইকোর কাণ্ডের তদন্ত।

 

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...