Friday, June 26, 2026

দুই বিধায়ক সমর্থন প্রত্যাহার করায় আস্থাভোটের মুখে হরিয়ানার বিজেপি সরকার

Date:

Share post:

একের পর এক বিজেপি শাসিত রাজ্যে টালমাটাল অবস্থা। উত্তরাখন্ডে বিধায়কদের চাপে মুখ্যমন্ত্রী বদল করতে হল। এবার হরিয়ানা।  নতুন তিনটি কৃষি আইনের জেরে এখানে বেশ বিপাকে রাজ্য সরকার।     কৃষি আইন(Farm Laws) নিয়ে এবার হরিয়ানা বিধানসভায় বিপাকে পড়ল বিজেপি(BJP) সরকার। দুই নির্দল বিধায়ক (Independent MLAs) নিজেদের সমর্থন প্রত্যাহার করায় বুধবার আস্থা ভোটের মুখে পড়তে চলেছে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টর (Manohar lal Khattar)-পরিচালিত সরকার। এর আগে পঞ্জাবে জোটসঙ্গী শিরোমণি আকালি দলের সমর্থনও খোয়াতে হয়েছিল। এবার হরিয়ানাতেও একই পরিস্থিতির সম্মুখীন কেন্দ্রের শাসক দল।

হরিয়ানা বিধানসভায় ৯০টি আসনের মধ্যে ৪০টি আসন বিজেপির দখলে রয়েছে। এছাড়াও ১০ জন জননায়ক জনতা পার্টি(Jannayak Janata Party)-র বিধায়ক ও ৫ জন নির্দল বিধায়কের সমর্থনও রয়েছে বিজেপির কাছে। অন্যদিকে কংগ্রেস (Congress)-র দখলে রয়েছে ৩১টি আসন। দুটি আসন ফাঁকা থাকায় বিধানসভায় সংখ্যাগরিষ্ঠ সংখ্যা ৪৫। এখনও জোটে রয়েছেন, এমন কয়েকজন বিধায়কের মতেও এটি সবথেকে দুর্নীতিগ্রস্ত সরকার। এরপরই কংগ্রেসের তরফে অনাস্থা প্রস্তাব তুলে ধরা হয়। প্রাক্তন মুখ্যমন্ত্রী ভূপিন্দর সিং হুডা (Bhupinder Singh Hooda) বলেন, “অনাস্থা প্রস্তাবের মাধ্যমেই জানা যাবে মনোহর লাল খট্টর সরকারের সমর্থনে কোন কোন বিধায়করা রয়েছেন। বহু বিধায়কই সরকারের জনবিরোধী সিদ্ধান্তের বিরোধিতা করছেন। জোটসঙ্গীরা কৃষকদের সমর্থনও হারাচ্ছেন।” তবে মুখ্যমন্ত্রী মনোহর লাল খট্টরের দাবি, সরকার মোটেও বিপদে পড়েনি।  প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের সঙ্গে বৈঠক করেওখট্টর  জানিয়েছেন, হরিয়ানায় বিজেপি সরকার সম্পূর্ণ সুরক্ষিত।

Advt

 

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...