Friday, June 26, 2026

নন্দীগ্রামের প্রার্থী হিসেবে মনোনয়ন জমা দিতে রওনা তৃণমূল নেত্রীর, কটাক্ষ করে এ কী বললেন শুভেন্দু!

Date:

Share post:

নন্দীগ্রামের প্রার্থী হিসেবে কিছুক্ষণ আগে মনোনয়ন দিতে রওনা হয়েছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। হলদিয়ায় মহকুমাশাসকের বাসভবনে গিয়ে মনোনয়নপত্র জমা দেবেন মমতা বন্দ্যোপাধ্যায় । তবে বুধবার নন্দীগ্রামের অস্থায়ী বাসস্থান থেকে বেরিয়ে প্রথমে রেয়াপাড়ার জানকীনাথ মন্দিরে পুজো দিতে যান তিনি। এরপরই দলের সমর্থকদের নিয়ে মিছিল করে হলদিয়ার উদ্দেশে রওনা দেন তিনি। মঙ্গলবার থেকেই নন্দীগ্রামে রয়েছেন তিনি। ঘটনাচক্রে, তাঁর প্রতিদ্বন্দ্বী শুভেন্দু অধিকারীও এই মুহূর্তে নন্দীগ্রামে রয়েছেন। সকালে সেখানে একটি সভাও করেন তিনি। সেখান থেকে মমতাকে ‘ভেজাল হিন্দু’ বলে কটাক্ষ করেন তিনি।
রাজনীতির মঞ্চে ধর্মীয় ভাবাবেগকে যেভাবে কাজে লাগাতে উঠে পড়ে লেগেছেন অধিকারী পরিবারের বড় ছেলে তা বুমেরাং হতে পারে বলেই মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা ।
ভোট হচ্ছে রাজ্যের ২৯৪ আসনে।

কিন্তু এবার আলোচনার কেন্দ্রে একটাই আসন নন্দীগ্রাম। সেখান থেকে এ বার প্রার্থী হচ্ছেন তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আজ বুধবার দুপুর ২টো নাগাদ হলদিয়া মহকুমা শাসকের দফতরে পৌঁছানোর কথা তার। সেখানেই নন্দীগ্রামের প্রার্থী হিসেবে কমিশনের খাতায় নাম তুলবেন তিনি।

Related articles

দাম বাড়তে চলেছে পাউরুটির! বড় সিদ্ধান্তের পথে একাধিক বেকারি সংস্থা

জ্বালানির দাম বৃদ্ধিতে সরাসরি প্রভাব পড়েছে সাধারণ মানুষের জীবনযাত্রায়। এবার প্রভাব পড়তে পারে প্রাতরাশের মেনুতেও। কারণ মধ্যবিত্তের প্রিয়...

ড্রোন -নাইট ভিশন ক্যামেরায় তারাতলা গোডাউনে উদ্ধারকাজ সেনার

ভারী বৃষ্টির দুর্যোগে জেরে বৃহস্পতিবার দুপুরের পর দফায় দফায় থমকে যায় তারাতলার গোডাউনের উদ্ধারকাজ (Taratala Rescue Operation)। রাতেও...

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...