Saturday, April 4, 2026

সারদা-কাণ্ডে ফের ইডির নোটিশ ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে

Date:

Share post:

সারদা মামলায় আরও একবার ডেকে পাঠানো হল ইস্টবেঙ্গল কর্তা দেবব্রত সরকারকে। আজ ED-র পক্ষ থেকে তাঁকে নোটিশ পাঠানো হয়েছে। CBI সূত্রে জানা গেছে, আগামী ১০ মার্চ সল্টলেকের CGO কমপ্লেক্সে ডেকে তাঁকে আরও একদফা জেরা করা হতে পারে। যদিও দেবব্রত সরকার জানিয়েছেন, কিছু প্রয়োজনীয় কাগজপত্র জমা দেওয়ার জন্যই এই চিঠি পাঠানো হয়েছে।

দেবব্রত সরকারের বিরুদ্ধে অভিযোগ, সেবি-র সঙ্গে তাঁর যোগাযোগের কথা শুনিয়ে সারদা গ্রুপের মালিক সুদীপ্ত সেনের সঙ্গে তিনি সম্পর্ক গড়েন। আর সেই সূত্রে ক্লাবের জন্য চার কোটি টাকা নিয়েছিলেন। এই কাণ্ডে সুদীপ্ত সেনের সহযোগী ও সারদা গ্রুপের এজেন্ট অরিন্দম দাসকেও বৃহস্পতিবার ইডি তলব করেছে।

আরও পড়ুন- বাঁকুড়া কি রাজ্যের বাইরে? ‘বহিরাগত’ তকমা উড়িয়ে প্রচার শুরু সায়ন্তিকার

Advt

Related articles

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্ট ফোরাম,শনিতে এফআইআরের সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...

মালদহে অশান্তির জের: সব জেলাশাসকদের সঙ্গে বৈঠকে মুখ্যসচিব

মালদহে অশান্তির জেরে চক্রান্ত করে বাংলাকে বদনাম করার অভিযোগ করেছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তবে নতুন করে যাতে কোনও...