Friday, June 5, 2026

মমতার গুরুতর আঘাত নিয়ে জেলা প্রশাসনের রিপোর্ট তলব নির্বাচন কমিশনের

Date:

Share post:

নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী (CM) তথা তৃণমূল (TMC) নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের (Mamata Banerjee) গুরুতর আঘাত (Injury) পাওয়ার ঘটনায় এবার নড়েচড়ে বসলো নির্বাচন কমিশন ( Election Commission of India)। ঘটনার গুরুত্ব বুঝে পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে তড়িঘড়ি রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন (Election Commission)। নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায়। এই ঘটনায় পরিকল্পিত ষড়যন্ত্রের অভিযোগ করেছেন মমতা স্বয়ং।

মুখ্যমন্ত্রীর দাব, “প্রচুর ভিড় ছিল। তার মধ্যে ৪-৫ জন ইচ্ছাকৃতভাবে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিশ ছিল না। পুলিশ সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করা হয়েছে।” গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করল নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে কমিশনের পক্ষে।

Advt

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...