Friday, June 5, 2026

পাঞ্জাবের সঙ্গে ড্র করল শঙ্করলালের দল

Date:

Share post:

আইলিগের ( i-league) ম‍্যাচে রাউন্ডগ্লাস পাঞ্জাবের( roundglass Punjab) সঙ্গে ড্র করল মহামেডান স্পোর্টিং ক্লাব( mohammedan sporting club)। ম‍্যাচের ফলাফল ৩-৩। এই ড্র এর ফলে আই লিগের খেতাবি দৌড় থেকে দূরে সরে গেল সাদা-কালো ব্রিগেড।

ম‍্যাচের ৩৪ মিনিটে চেঞ্চোর গোলে এগিয়ে যায় রাউন্ডগ্লাস পঞ্জাব। ৪৬ মিনিটে ফের গোল করে ব্যবধান ২-০ করেন চেঞ্চো। ম‍্যাচের প্রথমার্ধে ২-০গোলে এগিয়ে থাকে পাঞ্জাব।

ম‍্যাচের দ্বিতীয়ার্ধে সেখান থেকেই ঘুরে দাঁড়ায় মহমেডান। ৫৯ মিনিটে মহামেডানের হয়ে ১-২ করেন ফয়জল আলি। ম‍্যাচের ৬৪ মিনিটে পেড্রো মানজির গোলে ম্যাচ ২-২ করে মহমেডান। এক মিনিটের ব‍্যবধানে আজহারউদ্দিনের গোলে ৩-২ এগিয়ে যায় মহমেডান। ৩ পয়েন্ট যখন প্রায় নিশ্চিত, তখনই গোল হজম করলেন হীরা মণ্ডলরা। ৮৮ মিনিটে রাউন্ডগ্লাসের পরিবর্ত ফুটবলার আশিস ঝা গোল করে খেলার ফল ৩-৩ করেন।

তবে দলের খেলায় খুশি মহামেডান কোচ শঙ্করলাল চক্রবর্তী। ম্যাচ শেষে সাদা-কালো কোচ বলেন, “মার্চ মাসে দুপুর ২টোয় খেলা। ছেলেদের পারফরম্যান্সে আমি খুশি। শেষ মুহূর্তে গোল হজম না করলে হয়তো ৩ পয়েন্ট নিয়েই ফিরতাম। ওদের মাঝমাঠে একটা অঞ্চলে বেশ ফাঁকা জায়গা তৈরি হচ্ছিল। ছেলেদের সেটাই বলি। পরিকল্পনা মাফিক ওরা সেই জায়গাতেই বলের দখল নেয়।”

আরও পড়ুন:জল্পনার অবসান, লর্ডস থেকে সরে গেল বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনাল

Advt

 

Related articles

জৌলুসহীন বেঙ্গল টি২০ লিগের সূচনা, শামিকে নিয়ে আশায় CAB

  শুক্রবার থেকে শুরু হচ্ছে বেঙ্গল টি২০ লিগ। এবার জৌলুসপূর্ন কোন উদ্বোধনী অনুষ্ঠান হচ্ছে না। কিছুটা নমঃ নমো করেই...

প্রয়াত সাংবাদিক নারায়ণ বসু

শতায়ু হওয়ার মাত্র পাঁচ মাস আগে চলে গেলেন সাংবাদিক নারায়ণ বসু। সল্টলেকের বাড়িতে বৃহস্পতিবার সন্ধ্যায় প্রয়াত হন। মূলত...

তোলাবাজি ও শ্লীলতাহানির অভিযোগ! গ্রেফতার স্বরূপ বিশ্বাস 

স্টুডিও পাড়ায় কলাকুশলীদের থেকে তোলাবাজি, মারধর এবং শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার হলেন রাজ্যের প্রাক্তন ক্রীড়ামন্ত্রী অরূপ বিশ্বাসের ভাই স্বরূপ...

বিজেপির উচ্ছেদ অভিযান! ধ্বংস হকারদের জীবন-জীবিকা! রাস্তায় সর্বহারারা 

কলকাতায় মঙ্গলাহাট বা হাতিবাগান, জেলা স্তরে কোচবিহার বা কাকদ্বীপ— ছবিটা মোটের ওপর একই। নয়া বিজেপি সরকার ক্ষমতায় আসার...