Wednesday, June 17, 2026

ভোটের মুখে খুন তৃণমূল কর্মী, চাঞ্চল্য বলাগড়ে

Date:

Share post:

ভোটের মুখে খুন তৃণমূল (Tmc) কর্মী। চাঞ্চল্য হুগলির (Hoogli) বলাগড়ে। মৃতের নাম মাসুদ সারোয়ার (Masood Saroyar)। বাড়ি মগরা থানার অন্তর্গত ডহর চাকলুইতে। মাসুদ মঙ্গলবার বলাগড়ের তৃণমূল প্রার্থী মনোরঞ্জন ব্যাপারির (Manoranjan Byapari) সঙ্গে একাধিক কর্মসূচিতে উপস্থিত ছিলেন। কিন্তু রাতে তিনি আর বাড়ি ফেরেননি বলে অভিযোগ পরিবারের। রাত দশটার পরে মাসুদের মোবাইল ফোন (Mobile Phone) সুইচড অফ (Switched off) হয়ে যায়। এরপর সারারাত বহু খোঁজাখুঁজি করেও মাসুদের কোনখবর পাননি তাঁর পরিবারের সদস্যরা।

আরও পড়ুন-২ দিন নিখোঁজ থাকার পরে ছাত্রের দেহ উদ্ধার, পুলিশের বিরুদ্ধে অভিযোগ বিজেপির

বুধবার ভোরে বলাগড়ের তেলকি মাঠ এলাকায় রাস্তার ধারে মাসুদের মৃতদেহ দেখতে পান স্থানীয় বাসিন্দারা। তাঁর মাথার একাধিক অংশে ধারালো অস্ত্রের আঘাত রয়েছে। বলাগড় থানার পুলিশ দেহ উদ্ধার করে। প্রাথমিক তদন্তে পুলিশের অনুমান, মাসুদকে খুন করা হয়েছে। তবে ব্যাক্তগত আক্রোশ নাকি রাজনৈতিক কারণে এই খুন তা খতিয়ে দেখছে পুলিশ।

Advt

Related articles

জনকল্যাণের নামে প্রহসন! বিজেপির শিবিরে চরম হয়রানির শিকার সাধারণ মানুষ

নকলেও ফ্লপ বিজেপি! তৃণমূল সরকারের দুয়ারে সরকারকে ‘কপি’ করেও নাগরিক পরিষেবায় ছড়িয়ে লাট করল শুভেন্দু-সরকার। রাষ্ট্রসংঘের প্রশংসাপ্রাপ্ত ‘দুয়ারে...

জাতীয় গেমস বাংলায়! দায়িত্ব নিয়েই পরিকাঠামোতে জোর ইন্দ্রনীলের

  কয়েক দশক আগে শেষ বার বাংলায় জাতীয় গেমস হয়েছিল, এরপর থেকে এই গেমস আয়োজনের সুযোগ পায়নি বাংলা। পালা...

আদানি থেকে টাটা- ৪২ শিল্পগোষ্ঠীর সঙ্গে যোগাযোগ: রাজ্যে লগ্নি টানতে মরিয়া তাপস

বাংলাকে ফের শিল্প মানচিত্রে প্রতিষ্ঠিত করাই লক্ষ্য। সেই উদ্দেশ্যেই দায়িত্ব নেওয়ার পর থেকেই শিল্পপতিদের সঙ্গে ধারাবাহিক যোগাযোগ শুরু...

ফ্লোর টেস্ট হোক, কে কোথায় আছে দেখা যাবে! বিধানসভায় পাল্টা চ্যালেঞ্জ ঋতব্রতর

বিধানসভায় বিরোধী দলের স্বীকৃতি এবং তৃণমূলের প্রকৃত শক্তি ঠিক কত, তা নিয়ে শাসক ও বিরোধী শিবিরের টানাপোড়েন যখন...