Wednesday, June 24, 2026

বলিউডে নতুন মুখ, বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Date:

Share post:

বলিউডে পা রাখছেন আরুশি নিশাঙ্ক। ছবির নাম তারিনী। সম্প্রতি এই ছবির পোস্টার নিজেই ইন্সটাগ্রামে শেয়ার করেছেন আরুশি। এতক্ষণে পাঠকরা ভেবে ফেলেছেন কে এই আরুশি? কি তাঁর পরিচয়?

আরুশি নিশাঙ্ক প্রশিক্ষিত ধ্রুপদী নৃত্যশিল্পী এবং পরিবেশবিদ। এছাড়াও তিনি কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়াল নিশাঙ্কের মেয়ে। ‘তারিনী’ সিনেমাটিতে মুখ্য ভূমিকায় অভিনয় করছেন আরুশি। এর আগে একটি আঞ্চলিক ছবি প্রযোজনা করেছিলেন তিনি। ছবির নাম ছিল ‘মেজর নিরালা’। তাঁর বাবা শিক্ষামন্ত্রী রমেশ পোখরিয়ালের লেখা একটি উপন্যাসের উপর ভিত্তি করেই ছবিটি তৈরি হয়েছিল। ‘তারিণী’ ছবিটি মূলত ৬ জন মহিলা নৌসেনা অফিসারকে কেন্দ্র করে তৈরি হয়েছে। সমস্ত বাধা পেরিয়ে কী ভাবে ওই ৬ অফিসার ইতিহাস রচনা করবেন তা নিয়েই এগোবে চিত্রনাট্য।

আরও পড়ুন-ভারতের ‘স্যাটেলাইট ম্যান’ উদুপি রামচন্দ্র রাওকে শ্রদ্ধা গুগল ডুডলে

১৭ সেপ্টেম্বর ১৯৮৬ সালে উত্তরাখণ্ডে জন্ম আরুশি নিশাঙ্কের। ছোট থেকেই পণ্ডিত বীরজু মহারাজের কাছে নাচ শিখতেন তিনি। বেশ কিছু নৃত্য পরিচালনাও করেছেন আরুশি। পড়াশোনাতেও বরাবরই মেধাবী। কেমব্রিজ বিশ্ববিদ্যালয়ের অধীন কেমব্রিজ অ্যাসেসমেন্ট ইন্টারন্যাশনাল এডুকেশন থেকে ম্যানেজমেন্ট-এ স্নাতকোত্তর করেছেন তিনি। ২০১৫ সালে অভিনব পন্থের সঙ্গে বিয়ে হয় তাঁর। আরুশি দেহরাদুনের হিমালয় আয়ুর্বেদিক মেডিক্যাল কলেজ এবং হাসপাতালের চেয়ারপার্সনও।

এ ছাড়াও গঙ্গা নিয়ে সচেতনতা তৈরি করতে ২০০৯ সাল থেকে ‘স্পর্শ গঙ্গা’ প্রচার প্রকল্পের সঙ্গে যুক্ত হন আরুশি। ২০১৯ সালে নয়াদিল্লি এবং ২০১৮ সালে দুবাইয়ে অনুষ্ঠিত আন্তর্জাতিক মহিলা ক্ষমতায়ন কর্মসূচির প্রধান অতিথি ছিলেন তিনি। এ বার অন্য এক ভূমিকায় দেখা যাবে আরুশিকে।
Advt

Related articles

শোকজের পরে ফিরহাদ-অরূপদের দল থেকে বহিষ্কার করলেন মমতা? জল্পনা তুঙ্গে

দলের শৃঙ্খলাভঙ্গ ও দলবিরোধী কাজে লিপ্ত থাকার অভিযোগে ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস ও অরূপ রায়দের সোমবারে শোকজ করেছিল...

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস! তারকা ক্রিকেটারের বিরুদ্ধে থানায় অভিযোগ

  বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাসের অভিযোগ উঠল বাংলা দলের ক্রিকেটার অভিষেক পোড়েলের(Abhisek porel) বিরুদ্ধে। এক ডাক্তারি পড়ুয়ার তরুণী মগরা...

বেআইনি সম্পত্তি অধিগ্রহণে নতুন বিলের ডাক মুখ্যমন্ত্রীর! দুর্নীতি দমন নাকি রাজনৈতিক প্রতিহিংসা? উঠছে প্রশ্ন

দুর্নীতির মাধ্যমে অর্জিত সম্পত্তি বাজেয়াপ্ত করতে নতুন আইন আনার ঘোষণা করেছেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। বিধানসভায় রাজ্যপালের ভাষণের উপর...

উস্কানিমূলক মন্তব্য মামলা: অভিষেকের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করবে সিআইডি! আবেদন মঞ্জুর আদালতের

উস্কানিমূলক মন্তব্যের মামলায় তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের কণ্ঠস্বরের নমুনা সংগ্রহ করার অনুমতি পেল রাজ্য পুলিশের গোয়েন্দা...