Tuesday, June 16, 2026

রাজারহাটে সিপিএম প্রার্থী গৌতম দেবের পুত্র সপ্তর্ষি

Date:

Share post:

রাজারহাটের নগরায়নের সঙ্গে জড়িয়ে আছে বাম আমলের মন্ত্রী গৌতম দেবের নাম৷

একুশের ভোটে সেই রাজারহাট-নিউটাউন কেন্দ্রে সংযুক্ত মোর্চার সিপিএম প্রার্থী রাজারহাট নগরায়নের কারিগর গৌতম দেবের পুত্র সপ্তর্ষি দেব৷ বুধবার প্রকাশিত মোর্চার শরিক সিপিএমের প্রার্থী তালিকায় তুলনায় কম বয়সীদের নাম থাকা নিঃসন্দেহে চমক৷ বিধানসভা নির্বাচনে ছাত্র এবং যুব সংগঠনের মাধ্যমে উঠে আসা এক ঝাঁক তরুণ-তরুণীকে প্রার্থী করেছে আলিমুদ্দিন। প্রার্থী হয়েছেন সিপিএম নেতা গৌতম দেবের ছেলে সপ্তর্ষি দেব। রয়েছেন দিল্লির JNU-র দুই প্রাক্তনী, ঐশী ঘোষ এবং দীপ্সিতা ধর। রয়েছেন সৃজন ভট্টাচার্য, দেবজ্যোতি দাস, মীনাক্ষী মুখোপাধ্যায়, সায়নদীপ মিত্ররা৷

আরও পড়ুন:বলিউডে নতুন মুখ, বাবা কেন্দ্রীয় শিক্ষামন্ত্রী

Advt

Related articles

ত্রাণের আড়ালে আপত্তিকর সামগ্রী? অনন্যার কার্যালয় ভাঙচুর করে চক্রান্তের অভিযোগ বিজেপির

১০৯ নম্বর ওয়ার্ডের কার্যালয় ঘিরে বিতর্ক। কাউন্সিলর অনন্যা বন্দ্যোপাধ্যায়ের কার্যালয়টি আদৌ সাধারণ মানুষের কাজের জন্য নাকি অন্য কোনও...

পশ্চিমবঙ্গ দিবসে স্কুলগুলোকে ছবি পাঠানোর ফতোয়া, নজরদারির অভিযোগে সরব শিক্ষক মহল

শিক্ষাঙ্গনে এবার নয়া নির্দেশিকাকে কেন্দ্র করে শুরু হলো জোর বিতর্ক। রাজ্যের সমস্ত সরকারি, সরকার পোষিত এবং সাহায্যপ্রাপ্ত স্কুলে...

নিয়োগ মামলা: ইডি দফতরে টানা ১১ ঘণ্টা জিজ্ঞাসাবাদ, তদন্তে সহযোগিতার বার্তা অভিষেকের

প্রাথমিকে নিয়োগ দুর্নীতি মামলায় ইডি দফতরে জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। সোমবার সল্টলেকের সিজিও...

নারী-বিরোধী মন্তব্যের অভিযোগ! কল্যাণের বরখাস্ত চেয়ে স্পিকারকে চিঠি কাকলির

লোকসভার অন্দরেই এবার সরাসরি সংঘাতে জড়ালেন দুই বর্ষীয়ান সাংসদ। শ্রীরামপুরের তৃণমূল সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে নারী-বিরোধী মন্তব্য ও...