Friday, April 3, 2026

ফিটনেস পরীক্ষায় ফেল বরুণ, টি-২০ সিরিজ থেকে বাদ পড়লেন তিনি

Date:

Share post:

ফের ফিটনেস পরীক্ষায় ফেল করলেন বরুণ চক্রবর্তী (varun chakravarthy )। ইয়ো ইয়ো পরীক্ষা এবং ২ কিলোমিটার দৌড়ের পরীক্ষায় পাশ করতে পারলেন না তিনি। যার ফলে ইংল‍্যান্ডের(england) বিরুদ্ধে টি-২০ ( t-20)সিরিজ থেকে বাদ পড়েন বরুণ।

দ্বিতীয় বার ফিটনেস পরীক্ষায় ফেল করলেন বরুণ। তাঁর বদলে দলে জায়গা পেতে পারেন রাহুল চহার। জৈব সুরক্ষা বলয়ের মধ্যে রয়েছেন তিনি। তবে বরুণের বার বার ফিটনেস পরীক্ষায় ফেল করা নিয়ে প্রশ্নের মুখে নির্বাচকরা।

এদিকে টি-২০ ম‍্যাচে নামার আগে চাপে বিরাট কোহলির দল। প্রথমে টি নটরাজন, এবার বরুণ। নটরাজনের বদলে কাকে নেওয়া হবে তা এখনও জানায়নি বোর্ড। বরুণের বদলে দলে আসতে পারেন রাহুল।

আরও পড়ুন:আইপিএলের জন‍্য প্রস্তুতি শুরু ধোনিদের

Advt

Related articles

আজ পুরুলিয়া-বিষ্ণুপুর- খানাকুলে নির্বাচনী জনসভা অভিষেকের

বাংলার মাটি সম্প্রীতির কথা বলে। বিভেদকামী শক্তির এখানে কোনও জায়গা নেই। রাজ্যের বিধানসভার নির্বাচনের প্রচারে বিভিন্ন জনসভা থেকে...

ব্যক্তিগত কাজে বেরিয়ে রহস্যজনকভাবে নিখোঁজ টলিউড পরিচালক উৎসব মুখোপাধ্যায়! 

বৃহস্পতিবার দুপুরের শেষ কথা হয়েছিল স্ত্রীর সঙ্গে, ব্যাংকের কাজে বেরিয়েছিলেন পরিচালক উৎসব মুখোপাধ্যায় (Utsav Mukherjee)। তারপর থেকে কেটে...

ভোটার তালিকা নিয়ে সংশয় অব্যাহত, অষ্টম সাপ্লিমেন্টারি তালিকা প্রকাশ নির্বাচন কমিশনের

ভোটার তালিকা ঘিরে বিতর্ক এবং সংশয়ের আবহেই অষ্টম সাপ্লিমেন্টারি বা অতিরিক্ত তালিকা প্রকাশ করল নির্বাচন কমিশন। এই তালিকায়...

মালদা-কাণ্ডে NIA তদন্তের নির্দেশ, সুপ্রিম কোর্টের পর্যবেক্ষণের পর চিঠি কমিশনের

মালদহের কালিয়াচকে বিচার বিভাগীয় আধিকারিকদের ঘেরাওয়ের ঘটনায় তদন্তের নির্দেশ দিল নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশ মেনে জাতীয় তদন্ত...