Thursday, June 11, 2026

নন্দীগ্রামে প্রচারে মমতার বিরুদ্ধে পুলিশকে অপব্যবহারের অভিযোগ, নির্বাচন কমিশনে যাচ্ছে বিজেপি! কটাক্ষ কুণালের

Date:

Share post:

তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে ভোট প্রচারে পুলিশকে অপব্যবহার করার অভিযোগে নির্বাচন কমিশনে যেতে চায় বিজেপি। ভোটের প্রচারে সাদা পোশাকে পুলিশকে অপব্যবহারের অভিযোগ বিজেপির। তাদের অভিযোগ, তৃণমূল নেত্রীর নির্দেশে নন্দীগ্রামে নাকি সাদা পোশাকে পুলিশ কর্মীরা ভোট প্রচারে বিভিন্ন এলাকায় টাকা বিলি করছে ।

বিজেপি নেতৃত্বের দাবি , রাজ্য পুলিশের স্টেট সিকিউরিটি উইংকে দিয়ে প্রচার করানো হচ্ছে । গোটা প্রক্রিয়ায় যুক্ত পূর্ব মেদিনীপুরের এক ডিএসপি এবং দুই ইন্সপেক্টর, দাবি বিজেপির।
যদিও বিজেপির এই অভিযোগকে কটাক্ষ করেছেন  তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষ ।
অবান্তর অভিযোগ করছে বিজেপি, দাবি তৃণমূল মুখপাত্র কুণাল ঘোষের। ভয় পেয়ে বিভ্রান্তিকর, অবান্তর, কুৎসামূলক প্রচার করছে বিজেপি, সাফ জানিয়েছেন কুণাল । বিজেপির এই অভিযোগকে আমল দিতে নারাজ স্থানীয় তৃণমূল নেতৃত্বও। তাদের বক্তব্য, খেলার আগেই হেরে যাওয়ার ভয়ে কুৎসা প্রচার করে মুখ লুকাতে চাইছে বিজেপি । তাদের এই অভিযোগ ধোপে টিকবে না।

Related articles

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...

বৈধ নথি থাকলেও ‘বাংলাদেশি’ তকমা বিজেপি-রাজ্যে! শিশু-সহ তিন বাঙালি মহিলাকে থানের থানায় আটকে রাখার অভিযোগ

বৈধ নাগরিকত্বের নথি থাকা সত্ত্বেও সেঁটে দেওয়া হল বাংলাদেশি তকমা। ফের বাংলার তিন মহিলা ও এক শিশু হেনস্থার...