Thursday, June 11, 2026

করোনা টিকা নিলেন সস্ত্রীক রাজ্যপাল

Date:

Share post:

করোনা টিকা (COVID-19 vaccine) নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড় (Jagdeep Dhankhar) ও তাঁর স্ত্রী সুদেশ ধনকড় (Sudesh Dhankhar)৷ বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টা নাগাদ আলিপুরের কম্যান্ড হাসপাতালে গিয়ে করোনা টিকার প্রথম ডোজ নেন সস্ত্রীক রাজ্যপাল৷ পরে টিকা নেওয়ার ছবি ও ভিডিও ট্যুইটারে শেয়ার করেন রাজ্যপাল।

টিকা নেওয়ার পর আপাতত সুস্থ আছেন রাজ্যপাল। কোনও রকম পার্শ্বপ্রতিক্রিয়া অস্বস্তি বা পার্শ্বপ্রতিক্রিয়া অনুভব করেননি রাজ্যপাল ও তাঁর স্ত্রী৷ “একদম সুস্থ আছি” বলেই টুইটে জানান রাজ্যপাল। টিকাগ্রহণের পর সাংবাদিকদের মুখোমুখি হয়ে রাজ্যপাল বলেন, “করোনাযুদ্ধে ভারতের ভূমিকা বিশ্বের প্রশংসা অর্জন করেছে। বিশ্বের অন্যান্য দেশ এখন ভ্যাকসিনের জন্য ভারতের মুখাপেক্ষী। এই অবস্থায় আমি দেশের তৈরি ভ্যাকসিন গ্রহণ করে গর্বিত।” টিকা নেওয়ার পর কম্যান্ড হাসপাতালের সকল স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানান রাজ্যপাল।

প্রসঙ্গত, গত ১ মার্চ থেকে দেশে দ্বিতীয় দফায় করোনা টীকাকরণ কর্মসূচি শুরু হয়েছে৷ প্রধানমন্ত্রী মোদি, স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ ওদিনই করোনার টিকা নেন এর পাশাপাশি ওড়িশার মুখ্যমন্ত্রী নবীন পট্টনায়ক, বিহারের মুখ্যমন্ত্রী নীতীশ কুমার, বিদেশমন্ত্রী এস জয়শঙ্করও দ্বিতীয় পর্যায়ের প্রথম দিনই টিকা নিয়েছেন ৷

আরও পড়ুন- আমেরিকাকে টেক্কা, চাঁদে স্পেস স্টেশন তৈরির চুক্তি স্বাক্ষর রাশিয়া ও চিনের

Advt

 

Related articles

সই জাল মামলায় স্বস্তি পাবেন কি অভিষেক, আজ নজর হাইকোর্টে 

বিধানসভায় বিধায়কদের সই জাল মামলায় সিআইডির (CID) অতিসক্রিয়তার বিরুদ্ধে কলকাতা হাইকোর্টের (Calcutta High Court) দৃষ্টি আকর্ষণ করেছেন অভিষেক...

আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদে অন্তর্বর্তী স্থগিতাদেশ 

মহানগরীর হকারদের জন্য আপাতত কয়েকদিনের স্বস্তি।আগামী ১৭ জুন পর্যন্ত হকার উচ্ছেদের (Hawker Eviction) উপর অন্তর্বর্তীকালীন স্থগিতাদেশ জারি করল...

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...