Thursday, June 11, 2026

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনায় তারাপীঠে যজ্ঞ তৃণমূলের

Date:

Share post:

মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা করে বৃহস্পতিবার তারাপীঠ মন্দিরে করা হল হোম যজ্ঞ। প্রসঙ্গত, বুধবার নিজের নির্বাচনী কেন্দ্র নন্দীগ্রামে প্রচারে গিয়ে জখম হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। গ্রিন করিডর করে নন্দীগ্রাম থেকে কলকাতায় আনা হয় তাঁকে। ভর্তি করা হয় এসএসকেএম(SSKM) হাসপাতালে। উডবার্ন ওয়ার্ডের সাড়ে ১২ নম্বর কেবিনে ভর্তি হন তিনি। রাতেই পার্শ্ববর্তী বাঙুর ইনস্টিটিউট অব নিউরোসায়েন্সেসে এমআরআই করা হয় মুখ্যমন্ত্রীর। বৃহস্পতিবার এদিন এক্স-রে এবং বুক ও পায়ের সিটি স্ক্যান করা হয়। তাঁর পায়ে ফ্র্যাকচার মেলেনি। তবে হাঁড়ে চোট রয়েছে। চিকিৎসায় সাড়া দিচ্ছেন তিনি। শারীরিক অবস্থার উন্নতি হচ্ছে।

বৃহস্পতিবার রাজ্যের মুখ্যমন্ত্রী তথা তৃণমূল নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের দ্রুত আরোগ্য কামনায় তারাপীঠ মন্দিরে করা হল হোম যজ্ঞ। দেওয়া হল মুখ্যমন্ত্রীর নামে পুজো। উপস্থিত ছিলেন বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সম্পাদক ত্রিদিব ভট্টাচার্য, হাঁসন কেন্দ্রের তৃণমূলের প্রার্থী তথা সিউড়ি সদরের প্রাক্তন বিধায়ক অশোক চ্যাটার্জী, রামপুরহাট ২নম্বর ব্লকের তৃণমূল কংগ্রেসের ব্লক সভাপতি সুকুমার মুখার্জি, বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতিনেত্রী সাহারা মন্ডল সহ তৃণমূল কংগ্রেসের অন্যান্য নেতৃত্ব।

Advt

Related articles

মেসিকাণ্ডে সাময়িক স্বস্তি অরূপের! ‘প্রভাবশালী’ তত্ত্বে সুপ্রিম কোর্টের হুঁশিয়ারি শতদ্রুর 

‘মেসিকাণ্ডে’ সাময়িক স্বস্তি পেলেন রাজ্যের প্রাক্তন মন্ত্রী অরূপ বিশ্বাস। কলকাতা হাই কোর্টের সিঙ্গেল বেঞ্চ নির্দেশ দিয়েছে, এই মুহূর্তে...

আনইনস্টল! আপডেট! মদন মিত্রর পোস্ট ঘিরে জল্পনা

বিক্ষুব্ধ তৃণমূলের পক্ষে ৬৪ বিধায়কের সমর্থন পেয়েছেন বলে বুধবার দাবি করেছেন বিরোধী দলনেতা ঋতব্রত বন্দ্যোপাধ্যায়। ৬৫ তম বিধায়ক...

রাতারাতি বদলে গেল ভাগ্য! লটারি জিতে সিকিউরিটি গার্ড থেকে কোটিপতি নেপালি যুবক

লটারি যে মানুষের ভাগ্য কোন শিখরে পৌঁছে দিতে পারে, তার এক অবিশ্বাস্য দৃষ্টান্ত তৈরি হলো সংযুক্ত আরব আমিরশাহিতে।...

সৌজন্য! মন্ত্রী হওয়ার পর তাপসকে ফোন শশীর

বিধানসভা নির্বাচনের ফলাফল ঘোষণার পর বাংলার রাজনৈতিক অস্থিরতা চরমে। তৃণমূল বিধায়কদের একটা বড় অংশ যখন দলের বিরোধিতা করে...