Saturday, April 4, 2026

জয়পুরে বাতিল হয়ে গেল এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন, অস্বস্তিতে দল

Date:

Share post:

এবার হলফনামায় ত্রুটি থাকায় বাতিল হয়ে গেল এক তৃণমূল প্রার্থীর মনোনয়ন। জয়পুরের তৃণমূল প্রার্থী উজ্জ্বল কুমারের মনোনয়ন বাতিল হয়েছে বলে জানিয়েছে কমিশন। বুধবার রাতে এই খবরে রীতিমতো অস্বস্তিতে জেলার তৃণমূল নেতারা। কলকাতায় শীর্ষ নেতৃত্বের কাছে তাঁরা কী করণীয় তা জানতে চেয়েছেন।
গত ৯ মার্চ ছিল জয়পুর আসনে মনোনয়নের শেষ দিন। সেদিন মনোনয়ন জমা দিয়েছিলেন উজ্জ্বলবাবু। তারপরই কমিশনের তরফে আধিকারিক চিঠি দিয়ে উজ্জ্বলবাবুকে জনিয়েছিলেন তাঁর হলফনামায় ভুল আছে। বুধবার বেলা ১১টায় মনোনয়ন পত্র পরীক্ষা শেষ হওয়ায় ত্রুটি সংশোধন করে নতুন মনোনয়ন জমা দিতে বলেন তাঁকে। দেখা যায় সেখানে হলফনামার তারিখ হিসাবে উল্লেখ রয়েছে ৮ মার্চ। ৯ মার্চ পাঠানো চিঠির জবাব কী করে ৮ মার্চ তৈরি হয়ে থাকতে পারে? এই প্রশ্ন তুলে তাঁর মনোনয়ন বাতিল করে দেয় কমিশন।
উজ্জ্বলবাবুর মনোনয়ন বাতিল হয়ে যাওয়ায় বিপাকে পড়েছেন স্থানীয় তৃণমূল নেতারা। সূত্রের খবর, জেলা যুব তৃণমূল কংগ্রেস সভাপতি দেবজ্যোতি সিং দেও নির্দল প্রার্থী হিসাবে মনোনয়ন পেশ করেছিলেন। তাঁকে সমর্থন করতে পারে তৃণমূল।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...