Friday, June 26, 2026

কী করে আঘাত লাগল মুখ্যমন্ত্রীর? আজ কমিশনে নালিশ তৃণমূলের

Date:

Share post:

গতকাল নন্দীগ্রামে (to submit nomination at nandigram) মনোনয়ন পেশ করতে গিয়ে আচমকা আহত হন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়(Chief minister Mamata Banerjee)। স্বয়ং মুখ্যমন্ত্রীর অভিযোগ, কেউ বা কারা এই ষড়যন্ত্র করেই এই ঘটনা ঘটিয়েছে। প্রায় ৪/৫ জন মিলে হামলা চালিয়েছে। সেই ঘটনার পরিপ্রেক্ষিতে বৃহস্পতিবার নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল। মহাসচিব পার্থ চট্টোপাধ্যায়ের নেতৃত্বে তৃণমূলের এক প্রতিনিধি দল যাবে নির্বাচন কমিশনে অভিযোগ জানাতে। বুধবারের ঘটনার পরিপ্রেক্ষিতে অভিযোগ জানাবেন তাঁরা। ডিজিপিকে সরিয়ে দেওয়ার পরই কেন এই ঘটনা ঘটল, তা নিয়ে প্রশ্ন তুলেছেন তাঁরা। অবিলম্বে ব্যবস্থা নেওয়ার দাবি জানাবে তৃণমূল।

 

গতকাল ভোট প্রচারে গিয়ে গুরুতর আঘাত নিয়ে কলকাতায় ফিরে আসেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। আপাতত এসএসকেএম হাসপাতালে চিকিৎসাধীন তিনি। তাঁর পায়ে অস্থায়ী প্লাস্টার করা হয়েছে। ভোটের আবহে মুখ্যমন্ত্রী মমতার এই আহত হওয়ার ঘটনায় পারদ চড়ছে রাজ্য রাজনীতির। বুধবার মধ্যরাতে টুইট করে বিজেপিকে রীতিমতো হুঁশিয়ারি দেন তৃণমূল সাংসদ তথা মুখ্যমন্ত্রীর ভাইপো অভিষেক বন্দ্যোপাধ্যায়। মমতার পায়ে প্লাস্টার করা অবস্থার ছবি দিয়ে টুইট করেন তিনি। বঙ্গ বিজেপিকে বার্তা দিয়ে তিনি লিখেছেন, বাংলার মানুষের ক্ষমতা দেখার জন্য ২ মে, রবিবার পর্যন্ত অপেক্ষা করুন। প্রস্তুত থাকুন।

Advt

 

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...