Friday, June 26, 2026

আদর্শচ্যূত হয়েছে সিপিআইএম, দল আর বামপন্থী নেই, মত মজিদ মাস্টারের

Date:

Share post:

সিপিআইএম আর বামপন্থী নেই। সিদ্দিকীর সঙ্গে হাত মিলিয়ে সিপিআইএম(CPIM) তার আর আদর্শ থেকে সরে এসেছে। এমনটাই মনে করেন একসময় উত্তর ২৪ পরগনা জেলা সিপিএমের অন্যতম নেতা মজিদ মাস্টার। যার আসল নাম মজিদ আলি। তাঁর কথায়, “সিপিআইএম যখন আইএসএফের সঙ্গে আসন সমঝোতা করতে পারে, তখন তো বিজেপির সঙ্গেও জোট করতে পারে। কারণ, দু’টি দলের চরিত্র এক। আমি এই দু’টি দলের মধ্যে কোনও পার্থক্য দেখি না। তাই আমার মনে হয় আইএসএফের সঙ্গে হাত মেলানোয় সিপিআইএম আর বামপন্থী নেই।”  নাম মজিদ আলি হলেও বাম জমানায়  মজিদ মাস্টার নামেই পরিচিত ছিলেন। একসময় বিরোধী দলগুলির কাছে তিনি আতঙ্কের প্রতীক ছিলেন। কিন্তু এখন রাজনৈতিক মঞ্চ থেকে অনেকটাই সরে এসেছেন। তবে অভ্যাসগত কারণে রাজনীতির খবরাখবর রাখেন মজিদ।

মজিদ মাস্টারের কথায়, “আমি ১৯৭৯ সাল থেকে রাজনীতি করেছি। যাঁরা সেই সময় আমাদের রাজনীতিতে আসার ক্ষেত্রে পথ দেখিয়েছিলেন, তাঁরাই কংগ্রেসের সঙ্গে সিপিআইএমের পার্থক্য বুঝিয়েছিলেন। আমরাও সেই পার্থক্য বুঝে সিপিআইএমের আদর্শে দীক্ষিত হয়েই রাজনীতি করেছিলাম। যাঁরা আমাদের আদর্শের পাঠ দিয়েছিলেন, তাঁরা আজ আর নেই। কিন্তু তাঁদের সেই শিক্ষা ভুল নয়। সিপিআইএম সেই সব আদর্শ জলাঞ্জলি দিয়ে এখন কংগ্রেসের সঙ্গে জোট করেছে। তাই আমি বলছি, সিপিআইএম আর বামপন্থী নেই।” ২০১৬ সালের বিধানসভা নির্বাচনে যখন সিপিআইএম কংগ্রেসের সঙ্গে জোট বেঁধে লড়াই করেছিল, সেই সময় তাঁর ধারণা হয়েছিল দলের আদর্শচ্যূতি ঘটেছে। আর আব্বাসের দল ইন্ডিয়ান সেকুলার ফ্রন্টের(ISF) সঙ্গে সিপিআইএম ভোটে আসন সমঝোতার বিষয়টি মন থেকে মেনে নিতে পারছেন না বামপন্থায় বিশ্বাসী মজিদ।

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...