Friday, June 26, 2026

মেদিনীপুরে বিজেপিতে আদি-নব্যের বিরোধ চরমে, আলাদা প্রার্থী দিচ্ছে বিক্ষুব্ধরা

Date:

Share post:

ভোটের আগে দলবদল ঘটছেই। সবচেয়ে বেশি সংবাদ শিরোনামে আসছে গেরুয়া শিবির। কারণ শাসকদলের অনেকেই এখন পদ্মফুল হাতে নিয়েছে। বিজেপির (Bjp) প্রথম সারিতে নজর রাখলে বেশিরভাগ লোকই প্রাক্তন টিএমসি (Tmc) নেতা-নেত্রী। আর এতে ক্ষোভ দলের অন্দরেই। প্রার্থী ঘোষণা হতেই সেই বিরোধ আরও প্রকাশ্যে চলে এলো। মেদিনীপুরের বহুদিনকার বিজেপি নেতা প্রদীপ লোধা (Pradip Loda), প্রাক্তন জেলা সভাপতি ধীমান কোলে (Dhiman Kole)-সহ অনেকেই এবার দলীয় প্রার্থীদের বিরুদ্ধে নির্দল হিসেবে মনোনয়ন জমা দিয়েছেন। সাংবাদিক বৈঠক করে জেলা তথা রাজ্য বিজেপি নেতৃত্বের বিরুদ্ধে একরাশ ক্ষোভ উগরে দিয়েছেন প্রদীপ লোধা।

তাঁর অভিযোগ ক্ষমতা দখলের লড়াইয়ে বর্তমান বিজেপি নেতৃত্ব নীতি-আদর্শ জলাঞ্জলি দিয়েছে। যার ফলে কয়েক ঘণ্টা আগে দলে যোগ দিয়েই প্রার্থী হচ্ছেন অনেকেই। শুভেন্দু অধিকারীর (Shubhendu Adhikari) নাম না করে মেদিনীপুরের বর্তমান নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদীপ। তিনি বলেন, একসময় যাঁরা এলাকায় বিজেপি উপর হামলা চালিয়েছেন, তাঁরাই এখন বিজেপির লোক। বিধানসভা নির্বাচনে তাঁদের সমর্থনের কোনও প্রশ্নই আসে না।

তবে শুধু তৃণমূল নয়, সিপিআইএম নেতৃত্বের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়েছেন প্রদীপ। তিনি বলেন, সুশান্ত ঘোষ-তপন ঘোষ-সুকুর আলির অত্যাচারের কথা ভুলে যায়নি মেদিনীপুর। সুতরাং তাঁদের কোনভাবেই সমর্থন করবেন না তারা। একইসঙ্গে, শুকুর আলির ছেলে বিজেপি নেতা হওয়ায় দলের বিরুদ্ধে উষ্মা প্রকাশ করেছেন প্রদীপ। তিনি জানান, মেদিনীপুরের বিভিন্ন কেন্দ্রে তাঁরা প্রার্থী দেবেন। যদি সেই প্রার্থীরা জয়লাভ করেন, নির্বাচনের পরে তাঁরা বিজেপিকে সমর্থন করবেন। কিন্তু বিজেপি যাঁদের প্রার্থী করেছে, তাঁদের সমর্থন করবেন না প্রদীপ লোধরা। এই পরিস্থিতিতে বিজেপির ভোট ভাগ হয়ে গেলে আখেরে লাভ হবে বিরোধীদেরই- মত রাজনৈতিক মহলের।

আরও পড়ুন:কী করে আঘাত লাগল মুখ্যমন্ত্রীর? আজ কমিশনে নালিশ তৃণমূলের

Advt

Related articles

নবান্নে কাকলি-শতাব্দী-সুদীপ: শুভেন্দু-সাক্ষাতে কী কথা!

তৃণমূলে বিক্ষোভ দেখিয়ে কমপক্ষে ১৯জন সাংসদ নিয়ে এনসিপিআই-তে যোগ দিয়েছেন বর্ষীয়ান সাংসদ কাকলি ঘোষদস্তিদার (Kakoli Ghoshdastidar। জানিয়েছেন তাঁরা...

নেই হাজিরা, মামলা নিষ্পত্তিতে অনীহা, নতুন সরকারের আইনজীবী প্যানেল নিয়ে ক্ষুব্ধ হাইকোর্ট

রাজ্যে ক্ষমতার পালাবদলের পর এবার নতুন সরকারের সরকারি আইনজীবী প্যানেল নিয়ে তীব্র অসন্তোষ প্রকাশ করল কলকাতা হাইকোর্ট। আদালতে...

ধান্দাবাজরা চলে গিয়েছে! আসল সম্পদ কর্মীরাই, তৃণমূলই থাকবে: বার্তা নেত্রীর

যারা চলে গিয়েছে যেতে দিন। নিজেকে আর পরিবার বাঁচাতে ধান্দাবাজরা বিজেপির সঙ্গে হাত মিলিয়েছে। কিন্তু যাদের ঘাম-রক্ত-পরিশ্রম-আত্মত্যাগের বিনিময়ে...

দিদির সঙ্গেই আছি, থাকব! দুর্যোগ উড়িয়ে শপথ জেলা তৃণমূলের কর্মিসভায় 

বৃহস্পতিবার দুপুর থেকে বজ্রবিদ্যুৎ সহ প্রবল দুর্যোগ শহরজুড়ে। জল থইথই অবস্থা সর্বত্র। এই দুর্যোগের মধ্যেও ভিড়ে উপচে পড়ল...