Saturday, April 4, 2026

জখম মুখ্যমন্ত্রী: নন্দীগ্রামে ঘটনাস্থলে জেলাশাসক, পুলিশ সুপার

Date:

Share post:

নন্দীগ্রামের (Nandigram) বিরুলিয়া বাজারে গেলেন মেদিনীপুর রেঞ্জের ডিআইজি, জেলাশাসক ও পুলিশ সুপার। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যে জায়গায় আক্রান্ত হয়েছেন, সেই ঘটনাস্থল পরিদর্শন করেন তাঁরা। পাশাপাশি, প্রত্যেকেই স্থানীয়দের সঙ্গে কথা বলে গতকালের ঘটনা সম্পর্কে বিশদে জানতে চান। জানা গিয়েছে, আজই নির্বাচন কমিশনকে রিপোর্ট দেবেন জেলাশাসক তথা জেলা নির্বাচনী আধিকারিক বিভূ গোয়েল। অন্যদিকে, এদিন প্রশাসনের কর্তাদের সামনেই ওই এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মীরা বচসায় জড়িয়ে পড়েন।

উল্লেখ্য, নন্দীগ্রামের ঘটনায় পূর্ব মেদিনীপুরের প্রশাসনের কাছে গতকাল ঘটনার পর পরই রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন (Election Commission)। রাজ্যের দায়িত্বে থাকা পুলিশ পর্যবেক্ষক এই রিপোর্ট চান স্থানীয় জেলা প্রশাসনকে।

প্রসঙ্গত, নন্দীগ্রামে (Nandigram) প্রচারে গিয়ে আহত হয়েছেন মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। ঘটনায় ষড়যন্ত্রের অভিযোগ করেছেন তিনি। তিনি দাবি করেছেন, “ভিড় ছিল। ৪-৫ জন মিলে ধাক্কাধাক্কি করেছে। স্থানীয় পুলিশ ছিল না। পুলিশ সুপারও ছিল না। জেনেবুঝেই এটা করেছে।”

গোটা ঘটনায় জেলা প্রশাসনের কাছে রিপোর্ট তলব করে নির্বাচন কমিশন। সেখানে কী ঘটেছে ও নিরাপত্তার বন্দোবস্ত নিয়ে বিস্তারিত জানতে চাওয়া হয়েছে। সূত্রের খবর, মুখ্যসচিব, বিশেষ পুলিশ পর্যবেক্ষক বিবেক দুবে ও বিশেষ পর্যবেক্ষক অজয় নায়েকের কাছে রিপোর্ট চেয়ে পাঠিয়েছে নির্বাচন কমিশন। শুক্রবার ৫টার মধ্যে রিপোর্ট জমা দিতে হবে। রাজ্য নির্বাচনী আধিকারিক আরিজ আফতাবকেও ফোন করেন ডেপুটি নির্বাচন কমিশনার সুদীপ জৈন। ফোনে খোঁজখবর নেন তিনি।

 

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...