Thursday, March 19, 2026

মুখ্যমন্ত্রীর পায়ে টেম্পোরারি প্লাস্টার, দ্রুত আরোগ্য কামনায় শুভেচ্ছা বোর্ড

Date:

Share post:

কেমন আছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Baneejee)? এসএসকেএম (SSKM) হাসপাতাল সূত্রে জানা গিয়েছে পা ফুলে রয়েছে নেত্রীর। তা কমানোর জন্য একাধিক অ্যান্টিবায়োটিক দেওয়া হয়েছে। পা ফোলা থাকায় এবং চিড় থাকায় পায়ের তলায় টেম্পোরারি প্লাসটার করা হয়েছে। ফুলো কমলে পায়ে প্লাস্টার করা হবে। একই সঙ্গে মুখ্যমন্ত্রীর বুকে পিঠে, ঘাড়ে আঘাত রয়েছে। তার চিকিৎসাও চলছে। আজ ফের ইসিজি হবে।

 

এসএসকেএম হাসপাতালের উডবার্ন ওয়ার্ডের (woodburn word) সাড়ে বারো নম্বর কেবিনে রয়েছেন মুখ্যমন্ত্রী। তাঁর চিকিৎসার জন্য তিন বিভাগের প্রধান সহ ৯জনের মেডিক্যাল বোর্ড (9 memeber Medical board) তৈরি করা হয়েছে। তাঁরাই বুলেটিনে (Bulletin) মুখ্যমন্ত্রীর শারীরিক পরিস্থিতির কথা জানাবেন।

 

 

 

অন্যদিকে হাসপাতল চত্বরের মধ্যে একটি শুভেচ্ছা বোর্ড (get wll soon board) তৈরি করা হয়েছে। সেখানে সকাল থেকে অসংখ্য মানুষ এসে মুখ্যমন্ত্রীর দ্রুত আরোগ্য কামনা চেয়ে লিখে যাচ্ছেন। হাসপাতাল চত্বরে সকাল থেকে দলীয় কর্মী সমর্থকদের ভিড় লক্ষ্য করার মতো

Advt

Related articles

গুজরাতে সরকারি গাড়িতে জাল টাকার রমরমা! পুলিশের জালে মূলচক্রী 

গুজরাতে জাল নোট পাচারের এক বিরাট চক্রের হদিশ পেল পুলিশ। আমেদাবাদ ক্রাইম ব্রাঞ্চের অভিযানে উদ্ধার হয়েছে প্রায় ২...

ভবানীপুরে রাজ্য সভাপতির স্ট্র্যাটেজি বৈঠক, নেত্রীর ছবি নিয়ে ডোর-টু-ডোর প্রচারে নামছে তৃণমূল 

বৃহস্পতিবার ভবানীপুর বিধানসভা কেন্দ্র নিয়ে স্ট্র্যাটেজি বৈঠক সারলেন তৃণমূল নেতৃত্ব। রাজ্য সভাপতি সুব্রত বক্সির দলীয় কার্যালয়ে এদিন দুপুরে...

জীবিত সদ্যজাতকে মৃত বলে ঘোষণা নার্সিংহোম কর্তৃপক্ষের

জীবিত শিশু কন্যাকে মৃত বলে প্যাকিং করে বাড়ি পাঠিয়ে দিল নার্সিংহোম কর্তৃপক্ষ। এই ঘটনায় রীতিমত চাঞ্চল্য ছড়ালো উত্তর...

একপক্ষের সিদ্ধান্তে গুচ্ছ শীর্ষ আধিকারিক বদল! ফের CEC-কে ‘পত্রবোমা’ মুখ্যমন্ত্রীর

দুপুরে এক্স হ্যান্ডেলে প্রবল আক্রমণ করে পোস্ট করা পরে নির্বাচন কমিশনের একের পর এক তুঘলকি সিদ্ধান্তের প্রতিবাদে ফের...