Saturday, June 20, 2026

দলের বিরুদ্ধে মুখ খুলে সিপিএম থেকে বহিষ্কৃত শিলিগুড়ির যুব নেতা শঙ্কর ঘোষ

Date:

Share post:

দলের বিরুদ্ধে তোপ দেগে সিপিএম থেকে বহিষ্কৃত শঙ্কর ঘোষ প্রাথমিক সদস্যপদও হারালেন । এই যুব নেতার অভিযোগ, শিলিগুড়িতে সিপিএম স্থবির দলে পরিণত হয়েছে । বুধবারই তিনি প্রকাশ্যে দল ছাড়ার কথা ঘোষণা করেন। এরপরই সিপিএম তাকে বহিষ্কার করে। মঙ্গলবারই তিনি দলের জেলা সম্পাদক জীবেশ সরকারকে চিঠি দিয়ে পদত্যাগের কথা জানিয়েছিলেন।
তিনি এদিন সরাসরি অভিযোগ করেন, কয়েকজন নিজেদের স্বার্থে দল পরিচালনা করছে। কোনও বিষয়ে আলোচনা করতে গেলেই অপদস্থ হতে হয়। তার অভিযোগের তীর যে বর্ষিয়ান নেতা অশোক ভট্টাচার্য, জীবের সরকারের মতো নেতৃত্বের দিকে তা বলার অপেক্ষা রাখে না । তার এই অভিযোগ ঘিরে সিপিএমের যুব সংগঠনে রীতিমতো তোলপাড় পড়ে গিয়েছে।
অভিযোগ, ভোটে দাঁড়ানো থেকে, প্রার্থী বাছাই , পুরসভায় বোর্ডে দায়িত্ব বণ্টন, কাজের অগ্রাধিকার, কাজের ছাড়পত্র বা দলের কোনও সিদ্ধান্ত তথাকথিত ওই নেতারাই নিয়ে থাকেন।পাহাড় নিয়ে দলের দিশাহীন ভূমিকা, আইএসএফের সঙ্গে জোট নিয়ে আপত্তির কথাও শঙ্কর চিঠিতে জানিয়েছেন ।
শিলিগুড়ি সিপিএমে দলত্যাগ নতুন নয়। এর আগে যারা দল ছেড়েছেন তাদের অভিযোগ ছিল, দলের কঠিন সময়ে মাঠে ময়দানের মানুষের সঙ্গে এই নেতাদের কোনও সম্পর্কই নেই।
এ বার ভোটের মুখে শঙ্করও সেই অভিযোগ তুললেন। অবশ্য  সম্পাদক জীবেশের দাবি, ভোটের মুখে দলকে ব্ল্যাকমেল করা হচ্ছে ।সিপিএমের শিলিগুড়ির প্রার্থী অশোক ভট্টাচার্য বলেছেন , দলে এর কোনও প্রভাব পড়বে না।

Related articles

পুলিশের জালে ফলতার ‘পুষ্পা’ জাহাঙ্গিরের স্ত্রী 

দক্ষিণ ২৪ পরগনার ফলতায় (Falta, South 24 Parganas) দুর্নীতি, সাধারণ মানুষকে ভয় দেখানো, তোলাবাজির অভিযোগের জাহাঙ্গির খানের (Jahangir...

আজ রাজ্যে আসছেন প্রধানমন্ত্রী, একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন-শিলান্যাস কর্মসূচি

আজ রাজ্যে আসছেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি (Narendra Modi)। পশ্চিমবঙ্গে বিজেপি সরকার (BJP Government) গঠনের পর প্রথমবারের মতো...

আজ রাজ্যজুড়ে বিজেপির পশ্চিমবঙ্গ দিবস উদযাপন, বিকেলে গঙ্গাবক্ষে অভিনব কর্মসূচি

আগামী ২১ জুন আন্তর্জাতিক যোগ দিবস পালিত হবে শহর কলকাতায়। সেই উপলক্ষে গত ১৯ তারিখ থেকে তিন দিনব্যাপী...

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...