Saturday, June 20, 2026

হাসপাতালে চিকিৎসাধীন মমতা, তৃণমূলের ইস্তেহার প্রকাশ আপাতত স্থগিত

Date:

Share post:

আজ, বৃহস্পতিবার শিব চতুর্দশীতে (Shiv Ratri) নির্বাচনী (Aeembly Election) ইস্তেহার (Manifesto) প্রকাশের কথা ছিল রাজ্যের শাসক দল তৃণমূল কংগ্রেসের (TMC)। কিন্তু তা পিছিয়ে দেওয়া হয়েছে। কালীঘাটের বাড়িতে দলনেত্রী নিজের সেই ইস্তেহার প্রকাশের কথা ছিল। কিন্তু নন্দীগ্রামে (Nandigram) মুখ্যমন্ত্রী (CM) মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) আঘাতপ্রাপ্ত (Injury) হয়ে SSKM হাসপাতালে ভর্তি হওয়ার পরেই দলের সর্বোচ্চ নেতৃত্বের তরফে এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে। ইস্তেহার প্রকাশের দিন পরে জানানো হবে বলে জানানো হয়েছে তৃণমূলের তরফে।

মুখ্যমন্ত্রীর বাঁ-পায়ে এবং ঘাড়ে আঘাত বেশ গুরুতর। এদিকে বিষয়টি নিয়ে আজই নির্বাচন কমিশনে যাচ্ছে তৃণমূল কংগ্রেস। ভোটের মুখে মুখ্যমন্ত্রীর জখম হওয়ার মতো ঘটনায় কেন চুপ প্রধানমন্ত্রী মোদি ও স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ, তা নিয়েও প্রশ্ন তুলেছে তৃণমূল।

Advt

Related articles

এটাই নাকি রাজ্যের নিরপেক্ষ প্রশাসন! ওসির চেয়ারে মন্ত্রী

মুখ্যমন্ত্রী বলছেন নিরপেক্ষ প্রশাসন। পুলিশ চলবে আইন মেনে। সরকার হস্তক্ষেপ করবে না। বাস্তব ঘটনা দেড় মাসেই প্রকাশ্যে। একটি...

ফ্রিজ তৃণমূলের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট! ‘আগে ভোট জেতার টাকা ফেরাক বিক্ষুব্ধরা’, পাল্টা হুঁশিয়ারি কুণালের

তৃণমূল কংগ্রেসের তিনটি ব্যাঙ্ক অ্যাকাউন্ট ফ্রিজ! রাজ্য পুলিশের সাইবার সেলে চিঠি ব্যাঙ্ক কর্তৃপক্ষের। যেখানে সব মিলিয়ে রয়েছে প্রায় ৪৪০...

বিরোধী দলনেতা বিতর্ক: সিঙ্গল বেঞ্চের নির্দেশকে চ্যালেঞ্জ করে ডিভিশন বেঞ্চে শোভনদেব

রাজ্যে বিরোধী দলনেতা নির্বাচন ঘিরে তৈরি হওয়া আইনি লড়াই এবার পৌঁছাল ডিভিশন বেঞ্চে। বিধানসভার স্পিকার রথীন্দ্রনাথ বসুর সিদ্ধান্তকে...

‘Keep Shining’, রাহুলকে জন্মদিনের শুভেচ্ছা অভিষেকের

লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধীকে জন্মদিনের শুভেচ্ছা জানালেন সাংসদ তথা তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়। শুক্রবার এক্স মাধ্যমে...