Saturday, June 27, 2026

রাফালের দ্বিতীয় স্কোয়াড্রোনের ঘাঁটি হতে চলেছে বাংলার হাসিমারা বায়ুসেনা ক্যাম্প

Date:

Share post:

বহু প্রতীক্ষিত রাফাল বিমান(rafel aircraft) প্রথম দফায় ইতিমধ্যেই ফ্রান্স থেকে চলে এসেছে ভারতে। প্রথম দফার এই বিমানগুলোকে রাখা হয়েছে অম্বালা বায়ু সেনা(IAF) ঘাঁটিতে। এখন অপেক্ষা দ্বিতীয় দফার। বায়ুসেনার সূত্রে জানা গিয়েছে, এপ্রিলের মাঝামাঝি সময়ে ফ্রান্স থেকে দ্বিতীয় দফার রাফাল যুদ্ধবিমান(fighter jet) চলে আসবে ভারতে। আর এই বিমানগুলিকে রাখা হবে পশ্চিমবঙ্গের হাসিমারা বায়ু সেনা ঘাঁটিতে(hasimara Air force station)। বৃহস্পতিবার এই তথ্য প্রকাশ্যে আনা হয়েছে ভারতীয় বায়ুসেনার তরফে।

উল্লেখ্য, গত বছর ১০ সেপ্টেম্বর বিশাল আড়ম্বরের সঙ্গে ভারতের মাটি ছুঁয়েছিল প্রথম রাফাল স্কোয়াড্রোন। রীতিমতো অভ্যর্থনা জানিয়ে ফ্রান্স থেকে পাঁচটি বিমানকে উড়িয়ে আনা হয় ভারতের। বর্তমানে যে বিমানগুলির ঠিকানা অম্বালা বায়ুসেনা ক্যাম্প। গত ২৬ জানুয়ারি তাদের মধ্যে একটি বিমানকে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানে কসরত করতেও দেখা যায়।

আরও পড়ুন:দমদমে প্রচারে বেরিয়ে বিজেপিকে তুলোধোনা করলেন ব্রাত্য

প্রসঙ্গত, ২০১৬ সালের সেপ্টেম্বর মাসে মোদি সরকারের আমলে নতুন করে রাফাল চুক্তি সম্পন্ন করা হয়। যেখানে বলা হয় ফ্রান্সের কাছ থেকে ৩৬ টি রাফাল বিমান কিনবে ভারত। সেগুলি তৈরি এবং ডিজাইন সমস্তটাই করবে দাসল্ট এভিয়েশন। এই চুক্তি নিয়ে বিতর্ক কিছু কম হয়নি দেশের অন্দরে। রাফাল চুক্তি নিয়ে দুর্নীতির অভিযোগ তোলা হয় মোদি সরকারের বিরুদ্ধে। দুর্নীতির অভিযোগ তুলে ২০১৮ সালে মামলা দায়ের করা হয় আদালতে। যদিও ২০১৯ সালের নভেম্বর মাসে আদালতের তরফে জানানো হয় রাফাল চুক্তিতে কোনরকম দুর্নীতি হয়নি।

Advt

Related articles

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে তৃণমূল কর্মীদের উন্মাদনা হুগলিতে

একুশে জুলাইয়ের আগে তৃণমূলে নব উন্মাদনা। কর্মীদের মধ্যে প্রবল উৎসাহ। যারা চলে গিয়েছে, তাদের তোয়াক্কা না করে মমতা...

শোয়েবের দাদার শেষকৃত্যে পহেলগাম-হানার অভিযুক্তরা! তুঙ্গে বিতর্ক

ভারতের মাটিতে পহেলগাম জঙ্গি হামলার মূলচক্রী এবার প্রকাশ্য দিবালোকে, খোদ পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতারের পারিবারিক শোকানুষ্ঠানে! রাওয়ালপিন্ডি...

একুশে জুলাইয়ের প্রস্তুতিতে রাজ্য জুড়ে প্রচার, ময়দানে তৃণমূলের আইটি সেল

একুশে জুলাইকে সামনে রেখে প্রস্তুতিতে নামল তৃণমূলের আইটি সেল। শনিবার নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের কালীঘাটের বাসভবনে আইটি সেলের উদ্যোগে...

আইনজীবীদের সঙ্গে ‘দুর্ব্যবহার’, কাঠগড়ায় বিজেপি বিধায়ক

কলকাতা হাইকোর্টের (Kolkata High Court) ফুড কোর্টে আইনজীবীদের সঙ্গে অত্যন্ত দুর্ব্যবহারের অভিযোগ উঠল বিজেপি (BJP MLA Druba Saha)...