Sunday, March 29, 2026

‘পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে!’ মিঠুনকে কটাক্ষ তসলিমার

Date:

Share post:

বিজেপিতে যোগ দিয়েছেন সুপারস্টার মিঠুন চক্রবর্তী। আর তাতেই বেজায় ‘ক্ষুব্ধ’ বাংলাদেশের বিতর্কিত লেখিকা তসলিমা নাসরিন (Taslima Nasrin)। বৃহস্পতিবার ফেসবুকে তসলিমা লিখেছেন, “নানান ঘাটের জল খাওয়া সাপ খোপ নিয়ে বিজেপি কী করবে সেটাই ভাবছি। সাপ, তাও আবার পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে! কেন যে বেচারারা কেঁচো খুঁড়তে গিয়েছিল!”

দীর্ঘদিন তৃণমূলের সঙ্গে যুক্ত ছিলেন মিঠুন। এরপর রাজ্যসভার সাংসদ ছিলেন। ৫ বছর আগে চিটফান্ড মামলায় নাম জড়ায় অভিনেতার। ২০১৬ সালের শেষের দিকে রাজ্যসভার সাংসদ পদ ত্যাগ করেন তিনি। তারপর বেশ কিছুদিন রাজনীতি থেকে সরে ছিলেন তিনি।

আরও পড়ুন-মনোনয়ন জমা দিলেন নন্দীগ্রামের বিজেপির প্রার্থী শুভেন্দু অধিকারী

মিঠুন চক্রবর্তীর বিরুদ্ধে তোপ দাগার পরই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের স্বাস্থ্য নিয়ে উদ্বেগ প্রকাশ করেন তসলিমা। ফের ফেসবুকে তিনি লেখেন, “মমতা বন্দ্যোপাধ্যায়ের এই করুণ অবস্থা দেখে আমার খুব কষ্ট হচ্ছে। ভিড়ের মধ্যে, শুনেছি, কিছু লোক তাঁকে আক্রমণ করেছে। গোঁড়ালির হাড়, লিগামেন্ট, ডান কাঁধ — সবখানে আঘাতের চিহ্ন। আমাদের ভোলা উচিত নয় যে পুরো ভারতে তিনিই একমাত্র মুখ্যমন্ত্রী, যিনি পুরুষ নন। তিনি চান বা না-চান, এই পুরুষের সমাজে তাঁর দ্বিগুণ নিরাপত্তা দরকার।”

Advt

Related articles

IPL: দলকে জিতিয়েই অনুষ্কাকে ‘ফ্লাইং কিস’ কিং কোহলির, নজর কাড়লেন অনন্যা

২০২৫ সালের আইপিএল(IPL) যেখানে শেষ করেছিলেন ২০২৬ সালে সেখান থেকেই শুরু করলেন বিরাট কোহলি। আরসিবির(RCB) প্রথম ম্যাচে জয়ের...

ট্রাইবুনাল কেন শুধু কলকাতায়: জেলার ভোটারদের জন্য কীভাবে লড়াই, বোঝালেন মমতা

সাপ্লিমেন্টারি ভোটার তালিকা প্রকাশ করেও রাজ্যের মানুষের ধন্দ কাটাতে ব্যর্থ নির্বাচন কমিশন। সুপ্রিম কোর্টের নির্দেশের পরেও দ্বিতীয় সাপ্লিমেন্টারি...

নিরপেক্ষতার দাবি কমিশনের! ক্যারাম খেলায় সাসপেন্ড ৩ জওয়ান

এসআইআর প্রক্রিয়া (SIR Process) শুরু হওয়ার সময় থেকেই সুপ্রিম কোর্ট (Supreme court) পর্যন্ত পক্ষপাতিত্বের দোষে দুষ্ট হয়েছে নির্বাচন...

যোগীরাজ্যে প্রকাশ্যে আইসক্রিম বিক্রেতার মাথায় কোপ, কাটা মুণ্ডু নিয়ে রাস্তায় অভিযুক্ত!  

ডবল ইঞ্জিন উত্তরপ্রদেশে আইনশৃঙ্খলা তলানিতে। যোগীরাজ্য যেন জঙ্গলরাজ, ফের তার প্রমাণ মিলল। প্রকাশ্য রাস্তায় সামান্য বচসার জেরে আইসক্রিম...