Sunday, June 21, 2026

সারদা কাণ্ড: ইডি অফিসে হাজিরা দিলেন সমীর চক্রবর্তী

Date:

Share post:

ভোটের মুখে আরও একবার জোর কদমে সারদাকাণ্ডের তদন্তের জাল গোটাতে শুরু করেছে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা ইডি(ED)। চলতি মাসে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদের জন্য দুবার কুণাল ঘোষকে তলব করেছে ইডি। ডাকা হয়েছে শিল্পী শুভাপ্রসন্ন ও তৃণমূল(TMC) বিধায়ক সমীর চক্রবর্তীকেও। তদন্তকারীদের ডাকে সাড়া দিয়ে শুক্রবার ইডি অফিসে হাজিরা দেন সমীর চক্রবর্তী(Samir Chakraborty)

এদিন ইডি অফিসে হাজিরা দেওয়ার আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন সমীর চক্রবর্তী। সেখানে সংবাদমাধ্যমের প্রশ্নের উত্তরে তিনি বলেন, ‘এর আগেও ইডির তরফে আমাকে ডাকা হয়েছে। তখন একাধিক কাগজপত্র চাওয়া হয়েছিল আমার কাছে। সেসব আমি দিয়েছিলাম।’ পাশাপাশি তিনি আরো বলেন, ‘আগে যে কাগজ আমার কাছে চাওয়া হয়েছিল তা কলকাতা হাইকোর্টের একটি অর্ডার ছিল। মহামান্য আদালতের নির্দেশের ভিত্তিতে আমি ‘চ্যানেল টেন’ সংবাদমাধ্যমে টাকা বিনিয়োগ করেছিলাম। সেই টাকার পরিমাণ ছিল ১ কোটি ৬২ লক্ষ টাকা। এটা ছিল আমার নিজের টাকা। ২০১৩ সালের নভেম্বর মাস থেকে ২০১৪ সালের মে মাস পর্যন্ত। তার কোর্টের কপি ব্যাংক অ্যাকাউন্ট সবটাই দিয়েছিলাম। আরো কিছু কাগজ ওনারা চেয়েছেন সেগুলো আমি নিয়ে এসেছি।’

আরও পড়ুন:‘পদ্ম গোখরা, কাকে ছোবল মারতে গিয়ে কাকে মারে, কে জানে!’ মিঠুনকে কটাক্ষ তসলিমার

পাশাপাশি তিনি আরো জানান, ‘আমি কোনওদিন কোনও টাকা নেইনি, বরং আমার নিজের থেকে ১ কোটি ৬২ লক্ষ টাকা দিয়েছি। ওই সংবাদমাধ্যমের সাংবাদিকদের বাঁচানোর জন্য। পরে শ্যামল সেন কমিশনের কাছে টাকা চেয়ে আমি আবেদনও জানিয়েছি।’

প্রায় ৪ ঘণ্টা পর ইডি দফতরে জিজ্ঞাসাবাদের পর সেখান থেকে বেরিয়ে প্রাক্তন তৃণমূলের বিধায়ক সমীর চক্রবর্তী জানান, ‘আমি সর্বতোভাবে তদন্ততে সাহায্য করব। আগেও করেছি আগামী দিনেও করবো। তার কারণ আমি কিন্তু সারদার থেকে টাকা নেইনি টাকা দিয়েছি। আমি সাারদা থেকে ১ কোটি ৬২ লক্ষ টাকা পাবো সেটা যেনো খেয়াল থাকে।’ আগামী দিনে তাকে ডাকা হয়েছে কিনা জানতে চাইলে তিনি জানান, আগামী দিনে তাকে ডাকা হয়নি, তবে কাগজ সংক্রান্ত ব্যাপারে আবার যদি তাকে ডাকা হয় তিনি আসবেন। তদন্তে সব রকম ভাবে সাহায্য করবেন।

Advt

Related articles

বর্ষণমুখর রবিবাসরীয় সকাল, ১১টা বাজতেই ঝমঝমিয়ে বৃষ্টি কলকাতাসহ পার্শ্ববর্তী জেলায়!

আন্তর্জাতিক যোগ দিবসের সকালে আকাশে মেঘের দেখা মিললেও বৃষ্টির (Rain) ভ্রুকুটি ততটা জোরালো ছিল না।রাজ্যের বিভিন্ন প্রান্তে খোলা...

সামুদ্রিক শক্তিবৃদ্ধিতে দিশা দেখাচ্ছে দেশ, আত্মনির্ভর ভারতে পশ্চিমবঙ্গের ভূমিকা নিয়ে বার্তা প্রধানমন্ত্রীর

ভারতীয় পুনর্জাগরণে গতি দেখিয়েছে পশ্চিমবঙ্গ। তাই আন্তর্জাতিক যোগ দিবসের (International Yoga Day) দিন বাংলার ভূমি থেকেই দেশের সবচেয়ে...

জলপথে ভারতের শক্তি বৃদ্ধি, কলকাতা থেকে ৩ যুদ্ধজাহাজের উদ্বোধন প্রধানমন্ত্রীর 

যোগ দিবসের সকালে কলকাতার গার্ডেনরিচের শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় বন্দর (SMPK) থেকে সম্পূর্ণ দেশীয় প্রযুক্তিতে তৈরি তিন যুদ্ধজাহাজের উদ্বোধন (Inauguration...

নিটের দিন উদ্ধার গাজিয়াবাদের পরীক্ষার্থীর ঝুলন্ত দেহ!

ফের দেশজুড়ে নিট (NEET)। প্রশ্নপত্র ফাঁস বিতর্কে জেরে রবিবার ডাক্তারির প্রবেশিকা পরীক্ষা হতে চলেছে বসছে ২২ লক্ষ পড়ুয়া...