Saturday, April 4, 2026

মমতার ধাঁচে পরপর মন্দিরে পুজো, শুভেন্দুর মনোনয়ন মিছিলে থাকবেন মিঠুন-স্মৃতি

Date:

Share post:

একুশের বিধানসভা নির্বাচনে পাখির চোখ নন্দীগ্রাম(Nandigram)। হাইভোল্টেজ দুই প্রার্থী মমতা বন্দ্যোপাধ্যায়(Mamata Banerjee) ও শুভেন্দু অধিকারী(Suvendu Adhikari)। তবে মনোনয়ন জমার ক্ষেত্রে কোথাও যেন মিল পাওয়া গেল এই দুই প্রবল প্রতিপক্ষের। নন্দীগ্রামে মনোনয়নপত্র জমা দেওয়ার সময় বিশাল পথে যাত্রা করেছিলেন মমতা বন্দ্যোপাধ্যায় ৪৮ ঘন্টা পর সেই একই কায়দায় হলদিয়া মনোনয়ন পেশ করতে চলেছেন শুভেন্দু অধিকারী। জানা গিয়েছে, আজ মনোনয়ন পেশ করার সঙ্গেই তিনটি মন্দিরে পুজো দেবেন শুভেন্দু। করবেন পুরোদমে জনসংযোগ অভিযান। এদিন শুভেন্দুর মনোনয়ন মিছিলে থাকার সম্ভাবনা রয়েছে মিঠুন চক্রবর্তী ও স্মৃতি ইরানির মতো নেতৃত্বদের।

আরও পড়ুন:পরিস্থিতি পর্যালোচনায় মেদিনীপুরে দুই পর্যবেক্ষক বিবেক দুবে ও অজয় নায়েক

শুক্রবার ৯ টায় মিনিটে নন্দীগ্রামের সোনাচূড়ার তেখালিয়া সেতুর পাশে সিংহবাহিনী মন্দিরে পুজো শুভেন্দু অধিকারী। সেখান থেকে বেরিয়ে শুভেন্দু বলেন, ‘আমি প্রতিবারই মনোনয়ন জমা দেওয়ার আগে এখানে পুজো দিতে আসি। এটা তো আমার প্রথম মনোনয়ন নয়। এটা আমার আস্থার জায়গা।’ এরপর এগারোটা নাগাদ বিশাল রোড শো করে তিনি যাবেন হলদিয়ায় মনোনয়নপত্র জমা দিতে। নির্বাচন উপলক্ষে নন্দীগ্রামের ভোটারও হয়েছেন শুভেন্দু অধিকারী। এতদিন তিনি ছিলেন হলদিয়ার ভোটার। নন্দীগ্রামের ভোটার হিসেবেই এবার তিনি নন্দীগ্রামে নির্বাচনের প্রার্থী হচ্ছেন। নন্দীগ্রামের নন্দনায়কবাড় প্রাইমারি স্কুলে তাঁর বুথ।

Advt

Related articles

মায়ানমারে ক্ষমতায় জুংটা: রাষ্ট্রপতি পদে শপথ সেনাপ্রধান মিন লাইংয়ের

সংসদীয় নির্বাচনে জিতে ফের মায়ানমারের ক্ষমতায় সামরিক দল জুংটা। শুক্রবার দেশের রাষ্ট্রপতি পদে শপথ নিলেন সামরিক প্রধান মিন...

রাহুলের মৃত্যু নিয়ে ম্যাজিক মোমেন্টসের উত্তরে সন্তুষ্ট নয় আর্টিস্টস ফোরাম,শনিতে FIR-র সিদ্ধান্ত

অভিনেতা রাহুলের মৃত্যুতে টলিউডের অন্যতম নামী প্রযোজনা সংস্থা ম্যাজিক মোমেন্টসের (magic moments) বিরুদ্ধে এফআইআর (FIR) করতে চলেছে আর্টিস্টস...

প্রবল ভূমিকম্প আফগানিস্তানে, কম্পন টের পেল কাশ্মীর

রাতের অন্ধকারে প্রবল ভূমিকম্পে কেঁপে উঠল প্রতিবেশী দেশ আফগানিস্তান। একে যুদ্ধবিধ্বস্ত আফগানিস্তানে (Afghanistan) প্রায় প্রতিদিন মৃত্যু মিছিল লেগে...

পূর্ব ভারতে প্রথম উচ্চ-ক্ষমতা সম্পন্ন ক্যামেরায় পোষ্যদের কানের ভিতর পরীক্ষা AHPL-এ

পূর্ব ভারতে প্রথম পোষ্যদের জন্য সফলভাবে অ্যাডভান্সড ভিডিও অটোস্কোপি/অরাল এন্ডোস্কোপি চালু করেছে অ্যানিমেল হেলথ প্যাথলজি ল্যাব (AHPL)। একের...