Saturday, February 7, 2026

সাবধান না হলে গোটা রাজ্যেই লকডাউন করে দিতে হবে, বললেন উদ্ধব ঠাকরে

Date:

Share post:

জনগণ এখনো সাবধান না হলে কিছুদিনের মধ্যেই গোটা রাজ্যে সম্পূর্ণ লকডাউন(complete lockdown in Maharashtra) জারি করতে হবে। শুক্রবার স্পষ্ট ভাষায় একথা জানিয়ে দিলে মহারাষ্ট্রের মুখ্যমন্ত্রী উদ্ধব ঠাকরে(Chief minister uddav Thakre)। মহারাষ্ট্রে ফের মারাত্মকভাবে করোনার(coronavirus epidemic increasing day by day) প্রকোপ বাড়ছে। সেলিব্রিটি থেকে আমজনতা, কেউই বাদ পড়ছে না করোনা সংক্রমণ থেকে। বলিউডের বহু নামী তারকা ইতিমধ্যেই করোনা সংক্রমিত হয়েছেন। শুক্রবার মহারাষ্ট্রে ১৩৭১০ জন করোনা আক্রান্ত হন৷

 

 

 

 

ইতিমধ্যেই নাগপুরে ১৫ থেকে ২১ মার্চ পর্যন্ত লকডাউনের ঘোষণা করা হয়েছে৷ গত এক মাস ধরেই সেখানে করোনার বাড়বাড়ন্ত চলছে৷ লকডাউনের ঘোষণার সঙ্গে সঙ্গে জানানো হয় যে, বেসরকারি অফিস বন্ধ থাকবে৷ সরকারি অফিসে ২৫ শতাংশ উপস্থিতি থাকবে৷ জরুরি পরিষেবা এবং মুদি দোকানগুলি খোলা থাকবে৷ তবে মদ বিক্রি হবে শুধুমাত্র অনলাইনে৷ শুক্রবার নাগপুরে নতুন করে ১৭১৫ জন করোনায় আক্রান্ত হয়েছেন৷ এর ফলে মোট করোনা আক্রান্তের সংখ্যা হল ১৬২০৫৯। ১২১৬৬ জন সক্রিয় করোনা আক্রান্ত রয়েছেন৷ এখনও পর্যন্ত মহারাষ্ট্রে মোট ২২৫২০৫৭জন করোনা আক্রান্ত হয়েছেন৷ বুধবার করোনায় মৃত্যু হয়েছে ৫৪ জনের৷ এই নিয়ে মহারাষ্ট্রে করোনায় মোট মৃতের সংখ্যা ৫২৬১৯জন৷ শুধুমাত্র মুম্বইয়ে এক সপ্তাহে ১০০০জনের করোনা সংক্রমণের খবর মিলছে এবার সেই সংখ্যাটা পৌঁছেছে ১৫৩৯জন এবং মৃত্যু হয়েছে ৫ জনের৷ এর ফলে মুম্বইয়ে করোনা সংক্রমণ হয়েছে ৩৩৭১২৪জনের এবং মৃত্যু হয়েছে ১১৫১৫ জনের৷

Advt

spot_img

Related articles

মানরক্ষা করলেন অধিনায়ক, ভারতের ব্যাটিং ব্যর্থতার মধ্যেই জ্বলে উঠলেন সূর্য

বিশ্বকাপের প্রথম ম্যাচেই ব্যাটিং বির্পযয়ের মুখে পড়ল ভারত। টপ অর্ডারের ব্যর্থতার দিনে মানরক্ষা করলেন অধিনায়ক সূর্যকুমার যাদব(Suryakumar Yadav)।...

সিলেবাস শেষ হয়নি! এক মাস পিছিয়ে গেল কলকাতা বিশ্ববিদ্যালয়ের তৃতীয় সেমিস্টারের পরীক্ষা

সিলেবাস শেষ না হওয়ায় বড়সড় সিদ্ধান্ত নিল কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। নির্ধারিত সময়ের চেয়ে প্রায় এক মাস পিছিয়ে গেল...

ফাঁস তথ্য! এপস্টেইন যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির

এবার যৌন কেলেঙ্কারিতে নাম জড়াল অনিল আম্বানির (Anil Ambani)! এর আগেই এক রিপোর্টেই সামনে এসেছে আমেরিকার কুখ্যাত যৌন...

রোমারিওর হ্যাটট্রিকে জয় ওয়েস্ট ইন্ডিজের, ইডেনে খেললেন ‘পাকিস্তানি ক্রিকেটার’!

উত্তাপহীন একটা টি২০ বিশ্বকাপের একটা ম্যাচ(T20 World Cup)। কিন্তু সেই ওয়েস্ট ইন্ডিজ(West Indies) বনাম স্কটল্যান্ড ম্যাচেও ঘটনার ঘনঘটা।...