Thursday, June 25, 2026

কয়লা কাণ্ডে সিআইডি জালে রণধীর, বিনয়ের বিরুদ্ধে লুক আউট নোটিশ

Date:

Share post:

কয়লা কাণ্ডে ( Coal smuggling case) ফের আরও এক গ্রেফতার। এবার রণধীর সিং (Randhir singh)। লালা ঘনিষ্ঠ বলেই পরিচিত। শুক্রবার রাতে তাকে অন্ডালের কাজোরা (kajora of Andal) থেকে গ্রেফতার করেছে সিআইডি। তাকে আজই কোর্টে পেশ করে রিমান্ডে নিতে চায় সিআইডি (CID)। অনুমান তাকে জেরা করে কয়লা পাচারের অন্দরমহলে প্রবেশ করতে পারবে তদন্তকারীরা।

 

সিআইডি তদন্তে নামার পরেই রণধীরকে খুঁজছিল। সে গা ঢাকা দিয়ে পালিয়ে বেড়াচ্ছিল। শুক্রবার রাতে রণধীর তার কাজোরার বাড়িয়ে ফেরে বলে খবর আসে। সিআইডি তাকে গ্রেফতার করে।

 

মূলত অন্ডালের কাজোরা এলাকার কয়েকটি খনি থেকে রণধীর কয়লা পাচার করতো বলে খবর। এলাকা থেকে কয়লা বের করে দেওয়াই ছিল তার মূল কাজ। লালার (lala alias Anup Maji) দলের অন্যতম হাতিয়ার ছিল রণধীর। তার সম্পত্তির দিকেও নজর রয়েছে সিআইইডির।

 

অন্যদিকে গরু পাচার কাণ্ডে বিনয় মিশ্রর (Binoy Mishra) বিরুদ্ধে লুক আউট নোটিশ (Look out notice) জারির সিদ্ধান্ত নেওয়া হয়েছে। সিবিআই (CBI) ইন্টারপোলকে (Interpol) লুক আউট নোটিশ জারি করতে অনুরোধ করেছে। বিনয় বিদেশে গা ঢাকা দিয়ে রয়েছে বলেই অনুমান সিবিআইয়ের।

Advt

Related articles

তারাতলা দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ১০ লক্ষ টাকা আর্থিক সাহায্যের ঘোষণা রাজ্যের

ত্রুটিপূর্ণ পরিকল্পনায় তৈরি করা হচ্ছিল তারাতলার গোডাউন (Taratala Under Construction Godown Collaps)। বুধবার দুপুরে হুড়মুড়িয়ে ভেঙে পড়ে ছাদ।...

তারাতলার ঘটনা আপনাদের পাপের ফল, নাম করে ফিরহাদকে নিশানা মুখ্যমন্ত্রীর 

কলকাতার তারাতলায় নির্মীয়মান গোডাউন বিপর্যয়ের (Taratala Disaster) ঘটনায় কড়া পদক্ষেপের হুঁশিয়ারি মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর (CM Suvendu Adhikari)। বৃহস্পতিবার...

তারাতলার দুর্ঘটনায় আর্থিক সাহায্যের ঘোষণা PMO-র

কলকাতার তারাতলার (Taratala, Kolkata) দুর্ঘটনায় মৃতদের পরিবার পিছু ২ লক্ষ টাকা করে আর্থিক সাহায্য ঘোষণা PMO-র। বৃহস্পতিবার সমাজমাধ্যমে...

তারাতলার দুর্ঘটনায় মৃত বেড়ে ৯ ! গ্রেফতার পাঁচ, ধ্বংসস্তূপে নীচে এখনও আটকে একাধিক

তারাতলার দুর্ঘটনাস্থলে (Taratala Disaster) রাতভর উদ্ধার কাজের পর সকালেও স্লিফার ডগ দিয়ে তল্লাশি চলছে। এখনও পর্যন্ত মোট ৯...