Sunday, February 22, 2026

টিকরি সীমান্তে এবার বাড়ি বানাচ্ছেন কৃষকরা, ফের ভারত বনধের ডাক ২৬ মার্চ

Date:

Share post:

গত কয়েক মাসে কৃষকদের সঙ্গে কেন্দ্রের ১১ দফা (11 round meeting )বৈঠক হয়েছে। এখনো কোনও সুরাহা মেলেনি। সরকারের তরফে আগামী কয়েক বছর বিল (farmer law)স্থগিত রাখার প্রস্তাব এলেও কৃষকরা তাতে রাজি নন। আইন পুরোপুরি প্রত্যাহার না হওয়া অবধি পিছু হটবে না কৃষকরা। কিন্তু অস্থায়ী তাঁবু খাটিয়ে আর তো থাকা যায় না। তাই আন্দোলনকারী কৃষকরা (Farmers Protest) এবার তাঁবু ছেড়ে এবার দিল্লির টিকরি সীমান্তে(Tikri Border) পাকা বাড়ি বানাতে শুরু করেছেন। ইতিমধ্যেই ২৫টি ইটের বাড়ি তৈরি করা হয়েছে। সবমিলিয়ে মোট ১ থেকে ২ হাজার বাড়ি বানানো হবে।”

 

গত নভেম্বর মাস থেকে দিল্লির সিংঘু(Singhu), টিকরি(Tikri) ও গাজিপুর (Gazipur) সীমান্তে আন্দোলন করছেন কৃষকরা। দিল্লির কনকনে ঠান্ডার মধ্যেও তাঁরা রাস্তায় বসে ও তাঁবুতেই দিন কাটিয়েছিলেন। তবে এবার স্থায়ী বাসস্থান বানানোর সিদ্ধান্ত হয়েছে। হরিয়ানার তিকরি সীমান্তের পাশেই তৈরি করা হয়েছে ইটের ছোট ছোট কাঁচা বাড়ি। তৈরি করতে খরচ পড়েছে প্রায় ২০ থেকে ২৫ হাজার টাকা। অতি সামান্য প্রয়োজনীয় উপকরণ দিয়ে তৈরি এই বাড়িগুলি তৈরির খরচ বাঁচাতে কৃষকরা নিজেরাও হাত লাগিয়েছেন। আন্দোলনকারী কৃষকদের তরফে জানানো হয়েছে আগামী অক্টোবর পর্যন্ত তারা সরকারকে চরম সিদ্ধান্ত নেওয়ার সময় দিতে চান। পরী আন্দোলনের পরবর্তী কর্মসূচি স্থির হবে। যদিও কৃষক সংগঠনের তরফে জানানো হয়েছে আগামী ২৬ মার্চ এর ভারত বনধ ডাকা হতে পারে।

Advt

spot_img

Related articles

‘রাতের ভ্রমর হয়ে হুমায়ুনদের হোটেলে যায়’, সিপিএমের নীতিহীনতা নিয়ে তীব্র আক্রমণ কুণালের

সিপিএম ছেড়ে তৃণমূলে যোগ দেওয়ায় প্রতীক উর রহমানের দিকে কটাক্ষ ছুঁড়ছে ফেসবুকীয় কমরেডরা, পাল্টা  সিপিএমের দ্বিচারিতা ও তথাকথিত...

বিরোধী শিবিরেই চমক, তৃণমূলের ‘যুবসাথী’ প্রকল্পে আবেদন খোদ বিজেপি নেত্রীর

রাজ্য সরকারের নতুন প্রকল্প ‘যুব সাথী’র সুবিধা পেতে আবেদন জানালেন খোদ বিজেপি নেত্রী। শুধু আবেদন জানানোই নয়, মুখ্যমন্ত্রী...

ব্যাটিং ফর্ম নিয়ে উদ্বেগে নেই অভিষেক, জানুন প্রোটিয়াদের বিরুদ্ধে ভারতের সম্ভাব্য একাদশ

রবিবার টি২০ বিশ্বকাপের(T20 World Cup match) সুপার আট (Super 8) পর্বের অভিযান শুরু করছে ভারত(India)। প্রতিপক্ষ দক্ষিণ আফ্রিকা।...

ভাষা দিবসে ইস্টবেঙ্গল সমর্থকদের অভিনব টিফো, ম্যাচ জিতে কী বললেন অস্কার?

"আ মরি বাংলা ভাষা" অতুলপ্রসাদ সেন রচিত একটি বিখ্যাত দেশাত্মবোধক গান, যা বাংলা ভাষা ও সংস্কৃতির প্রতি অকৃত্রিম...